somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভারে উদ্ধারকাজে বিদেশিদের সহায়তা প্রত্যাখ্যান বাংলাদেশ সরকারের (আপডেটেড)

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে এই অজুহাতে সাভারে উদ্ধার অভিজানে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের জাতিসংঘ এবং যুক্তরাজ্যের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্যা টেলিগ্রাফ খবরটি নিশ্চিত করেছে।

বিস্তারিত পড়তে লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্যা টেলিগ্রাফ এর লিঙ্ক ঃ View this link

কোনো সতর্কতামূলক পোশাক ছাড়া প্লাস্টিকের স্যান্ডেল পরেই কাজ উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমনকি ধ্বংস্তূপে আটকেপড়া এক নারী শ্রমিকের হাত কেটে তাকে উদ্ধার করার দায়িত্ব এক স্বেচ্ছাসেবী গার্মেন্টস শ্রমিককে দিয়েছিলেন ডাক্তাররা। দিনের বেলা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকার জন্য আটকদের কেউ কেউ নিজেদের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছেন। এসব খবর বিদেশী দের কষ্ট দিলেও আমাদের মন্ত্রীদের গায়ে লাগেনা ।

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার ব্রিটেনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, গত বুধবার (২৪ এপ্রিল) সাভারে আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়। দুর্বলভাবে সজ্জিত স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজছেন জীবিতদের।

কূটনৈতিক বিভিন্ন সূত্র জানায়, দুর্যোগ কার্যক্রমে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের লক্ষ্যে বিদেশিদের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাখ্যান করা হয়। যদিও এ সহায়তা নিলে আরো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।

এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে ওই সূত্র। নথিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তারা আশঙ্কা করছিলেন, এ প্রস্তাব গ্রহণ করলে তাদের জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে। নথিতে বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তা গ্রহণে সম্মত করাতে কূটনৈতিক তৎপরতার কথা বলা হয়েছে।

বিপুলসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, বিষয়টি জানতে পেরে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসে জাতিসংঘ। কার্যকর উদ্ধার অভিযান চালাতে বাংলাদেশের যথাযথ সামর্থ্য (যন্ত্রপাতি ইত্যাদি) আছে কি না, সে ব্যাপারে তারা আলোচনার পর সামর্থ্য নেই বলে সিদ্ধান্তে পৌঁছান তারা। এরপর ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সরকার উদ্ধারকারী দল ও ভারী উত্তোলন যন্ত্রপাতি দিয়ে সাহায্য করার প্রস্তাব নিয়ে আসে।

একজন কর্মকতা এ ব্যাপারে বলেন, “জাতিসংঘ জানিয়ে দিয়েছে, ব্রিটেনসহ আন্তর্জাতিক মহল অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য প্রস্তুত। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।”ু

ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, তারা বিশেষজ্ঞদের পরামর্শ দিতে চাইলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে কোনো সতর্কতামূলক পোশাক ছাড়া প্লাস্টিকের স্যান্ডেল পরেই কাজ উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমনকি ধ্বংস্তূপে আটকেপড়া এক নারী শ্রমিকের হাত কেটে তাকে উদ্ধার করার দায়িত্ব এক স্বেচ্ছাসেবী গার্মেন্টস শ্রমিককে দিয়েছিলেন ডাক্তাররা। দিনের বেলা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকার জন্য আটকদের কেউ কেউ নিজেদের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছেন।

এছাড়া আটক পড়া শ্রমিকদের স্বজনেরা অভিযোগ করেছেন, সরকার দ্রুত উদ্ধার কাজ শেষ করে দিতে যাচ্ছে। ৭২ ঘণ্টার বেশি কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই চিন্তা করে ধ্বংসস্তূপ সরানোর জন্য শনিবার থেকেই ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মকর্তারা। তবে জনগণের তোপের মুখে এ সিদ্ধান্ত আরও পেছানো হয়। ফলে এরই মধ্যে জীবিত অবস্থায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুশতাক আহমেদ এ ব্যাপারে সূত্রকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে তার কানে এসেছে, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। তিনি বলেন, “আমি শুনেছি মন্ত্রী বলেছেন, এর কোনো প্রয়োজন নেই।”

বাংলানিউজ বিস্তারিত লিঙ্ক ঃ View this link

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×