somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উধাও মুভিটা দেখতে যারা আগ্রহী তাদের জন্য এই লেখা

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শুক্রবার থেকে অনেক রে তেলাইলাম , অনুরোধ করলাম উধাও মুভিটা দেখতে যাবার জন্য । তাঁর এই প্রবলেম , ওনার সেই প্রবলেম ...... এই করে করে আর কেউ গেল না । আবার ফর্মুলা মার্কা মুভি মানে ৬ টা গান , ৫ টা ফাইট , আর শেষে নায়ক নায়িকার মিলনের মুভি দেখে যারা অভ্যস্ত তাদের কেউ এই মুভি দেখতেও আগ্রহীও হল না । তাই নিজে একাই দেখে আসলাম । মুভিটাকে এক কথায় বলবো এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সেরা থ্রিলার মুভি । আবার থ্রিলার মুভি বলে ভাববেন না ধুন্ধুমার অ্যাকশন আর ভায়লেন্সের ছড়াছড়ি । এই মুভিতে সব কিছুর ই ইঙ্গিত আছে , তবে উপস্থাপন পুরোপুরি ভিন্ন । পরিচালকের কাজে মুগ্ধ । দারুন সব ক্যামেরার কাজে ঢাকা শহর আর গ্রাম কে অন্যরকম ভাবে দেখলাম । ব্যাকগ্রাউন্ড মিউজিক এত্ত ভাল , মনেই হয়নি কোন বাংলা মুভি দেখছি । পুরো মুভিতে রাপ গায়ক ফকির লাল মিয়ার একটা গান আছে , তাও হাফ মিনিটের হবে । কিন্তু চমৎকার সব ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিভাবে যে ১ ঘণ্টা ৩৮ মিনিট কেটে গেল ......... আহা । আর শেষ টা ? নারে ভাই এমন সমাপ্তি আগে দেখেন নাই বাংলা মুভিতে ...... এটুকু বলতে পারি । কি এতটুকু পড়ে মুভি দেখার ইচ্ছা জাগছে ? তবে সাবধান একটু ধৈর্য ধরে মুভিটা দেখতে হবে । বিশেষ করে বিরতির আগ পর্যন্ত কার ও কার ও একটু বিরক্তি ও লাগতে পারে । মনে করবেন কাহিনীর গভীরে ঢুকতে এর সব ছিল ভূমিকা । কারন মুভিটা দেখতে দেখতে যা ভাবছিলাম তাই সত্যি হল , বিরতির আগেই এক তৃতীয়াংশ দর্শক সিট ছেড়ে উঠে গেল । তবে কথা দিলাম বিরতির পরে বিরক্তি কেটে যাবে । যাদের হালকা মুভি ভাল লাগে , তাদের না যাওয়াই ভাল । মুভির অনেক কিছু যারা গভীর ভাবে পর্যবেক্ষণ করেন , তাদের জন্য এই মুভি আদর্শ । পরিচালকের প্রথম কাজেই ভাল কারিশমা দেখিয়েছেন , অমিত আশরাফের পরবর্তী কাজ দেখার অপেক্ষায় থাকব । আর যারা অভিনয় করেছেন তাদের ভেতর শাহেদ আলি আর অনিমেষ আইচ তো ...... চরম , বাকিরাও যথেষ্ট ভাল । ডায়ালগ আর সিকোয়েন্স গুলোতে বিদেশী মুভির ছায়া , বিশেষ করে ফরাসি মুভির মত মনে হয়েছে । মুভির বড় শক্তি কাহিনী । উধাও মুভি একটি ভিন্নধর্মী মৌলিক গল্পের মুভি । আর পরিবেশনা দারুন । আর বাংলা মুভিতে সাধারনত প্রেডিকশন যা করি তাই হয় বেশিরভাগ ক্ষেত্রে , তবে এই মুভিতে রয়েছে চমক । যা ভাববেন তা সবসময় হবেনা । এই ভিন্নতাই মুভিটাকে নিয়ে গেছে অন্য এক মাত্রায় । সব মিলিয়ে হয়ত আমজনতার মুভি না , বোদ্ধা দর্শক ই মনে হয় পরিচালকের টার্গেট ছিল । কিন্তু অসাধারন একটা কাজ হয়েছে বলা যায় । মুভি দেখে অনেকের প্রতিক্রিয়া মিশ্র । তবে আমি বলতে পারি - আমার ভাল লেগেছে , একটু বেশি ই লেগেছে । এর কারন মনে হয় এই মুভির কাহিনী , কনটেন্ট আর পরিবেশনা ......... যা এক কথায় ব্রিলিয়ান্ট ।


মুভিটা সম্পর্কে আর তথ্য পেতে ভিজিট করতে পারেন ঃ http://udhaomovie.wordpress.com/ আর ফেসবুক পেজ এ ও ঘুরে আসতে পারেন ঃ https://www.facebook.com/udhaofilm
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×