somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং কয়েকটা জংলি দর্শক নিয়ে কিছু কথা

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুভিটা দেখার আগে ভেবেছিলাম শুধু মুভিটা নিয়েই বিস্তারিত অনেক কিছু লিখব । কিন্তু সিনেমা হলে দেখতে গিয়ে কয়েকটা জংলি দর্শকের নিম্ম শ্রেণির আচরণের কারনে সেই ইচ্ছা উবে গেছে। মুভি নিয়ে কিছু লেখার আগে এই বিষয় টা নিয়ে লেখা দরকার বলে মনে করছি।

প্রচণ্ড মাথা ধরে আছে ক্রমাগত তাদের চেঁচানো শুনে । কোন কারন ছাড়াই শাকিব খান আসলেই তাকে হিজড়া হিজড়া বলে গালাগাল দিচ্ছল । খামোখাই জায়ার নাচ আর অভিনয় নিয়ে টিটকারি মারছিল । নিজেদের উঁচু শ্রেণীর মনে করা ঐ দর্শকদের আচরণ দেখেই বোঝা গেছে যে , তারা মুভি দেখতে নয় , বরং অকারনেই খুত ধরতে আর নিছক ৪র্থ শ্রেণীর মজা করতেই হলে এসেছে। আসে পাশের সব দর্শক বিরক্ত হলেও কেউ কিছু বলছিল না । তাই নিজেই একবার ভাবলাম নিজে গিয়ে বলে আসি। আসন ছেড়ে যাবার সময় পাশের বন্ধু উঠতে দিল না , বলল এগুলা বলে কিছু হবেনা । ওরা এমন করতেই থাকবে । পুরো মুভির সময়টাতে তাদের উছ্রিঙ্খল আচরণ দেখে মনে হচ্ছিল আমরা কলেজ , বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাই যদি এমন আচরণ করি , তাহলে কিভাবে আমরা অপরের কাছে ভাল আচরণ আশা করতে পারি । সে যাই হোক , সেই জংলি ৫-৬ জনের দলে ২ টা মেয়ে ছিল । বারবার বলে উঠছিল উফফ বিরক্তকর , বাংলা মুভি কি আর পালটাবে না ? মন চাইছিল ওদের গিয়ে বলি আগে নিজেদের আচরণ পরিবর্তন করুন ।

যাই হোক অপ্রাসাংগিক অনেক কথা বললাম । এইবার আসল কথায় আসি । মুভি নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা বিষয় পয়েন্ট আউট করি ঃ

১, আহামরি কোন কাহিনী না হলেও সুন্দর একটা ফেমেলি মুভি । গল্পে চমক আছে । সংলাপ গুলো ও ভাল । একঘেয়ে তেমন লাগবে না। সবার উপভোগ্য করেই মুভিটা বানানো । কোন আইটেম সং নেই কিন্ত যে গানগুলো আছে তার মাঝেই কমেডি , রোমান্স সব কিছুর সম্ভার আছে ।

২, গান গুল খুব ভাল ছিল । সুন্দর কথা আর সুর ও ভাল ছিল । গানের আধিক্য থাকলেও একটা গান ও বিরক্তিকর লাগবে না ।

৩, শাকিব খান অনবদ্য , যদিও সেই পুরানো কিছু টান আর এক্সপ্রেশনে গোল মাল রয়ে গেছে । তবে গেট আপ , নাচ বেশ ভাল ছিল । নিজেকে পরিবর্তনের প্রানান্তকর প্রচেষ্টা ছিল তার মাঝে ।

৪,শুভকে সম্ভবনাময় লাগলো । খুব তাড়াতাড়ি নিজের একটা স্টাইল তৈরি করে নিতে পারবে । তবে যে যাই বলুক কমার্শিয়াল মুভিতে অভিনয়ে তিনি এখনো অনেক কাঁচা । যারা ওনার সাথে শাকিবের তুলনা করেন তারা জানিনা কি ভেবে এইসব করছেন । শাকিব যে অবস্থানে , সে পর্যন্ত জেতে অনেক দূর বাকি । ( এখন আবার আমাকে শাকিব ভক্ত ভাবার কোন কারন নেই । আমি এখানকার কমার্শিয়াল মুভির বাজার প্রেক্ষাপটে কথা গুলো বললাম)

৫, জয়ার অভিনয় নিয়ে বলব , এটা ওনার মুল ধারার প্রথম কমার্শিয়াল ফিল্ম । বেশ জড়তা ছিল , তবু তেমন খারাপ কিছু ও না । নাচ বাদে মোটামুটি উতরে গেছেন । আর কিছু জায়গায় এক্সপ্রেশনে বেশ ছন্ন ছাড়া লাগছিল । কিন্তু বিরতির পরে জয়া আর শাকিবের কেমেস্ট্রি বেশ ভাল লেগেছে ।

৬, পরিচালকের কিছু ভুল ছিল সত্যি পীড়াদায়ক । সেই হাতিরঝিল কে মালয়শিয়া দেখানো আর জয়া শাকিব কে আঘাত করার সময় দা দেখিয়ে পরে ছুরি ঢোকানো চোখে লাগার মত ভুল । সিকয়েন্স গুলর ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে বেশ কয়েকবার । কেমন জানি তাড়াহুড়া ছিল শেষ এর সময়টা । অথচ শুরুটা খুব সুন্দর ছিল । আর সেই মান্ধাতা আমলের কিছু অপ্রয়োজনীয় ডায়ালগ না দিলেই ভাল হত ।

৭, নতুন পুরাতন সব শিল্পির দারুন সম্মিলন ছিল । সেই রাজ্জাক আনোয়ারা থেকে শুরু করে একে একে ববিতা , সোহেল রানা , দিতি , সুব্রত আর হালের শাকিব জয়ার সাথে মিমো এবং কমেডিয়ান চরিত্রে সাজু খাদেম এরও উপস্থিতি ছিল দারুন। এই মুভি ব্যাবসায়িক ভাবে সাফল্য না পাবার কোন কারন নেই । যদি কোন কারনে ব্যার্থ হলে সে দায় হতে পারে দেশের রাজনৈতিক কারন । কারন টানা ৩ দিন করে কয়েকটা হরতাল মানে বিপুল ব্যাবসায়িক ক্ষতি । পরিবারের সবাইকে নিয়ে দেখার মত সুন্দর পরিছন্ন একটা বানিজ্যিক মুভি



( অফ দ্যা টপিক ঃ প্রথমে যে জংলি দর্শকদের কথা বলছিলাম তা নিয়ে পরিচিত এক ভাই বললেন , এই সব থার্ড গ্রেড কিছু মাতাল দর্শক এর কারনে ''স্টারে গিয়ে বাংলা সিনেমা দেখা যায় না। মনে হয় বাংলা সিনেমা মানেই ফাজলামি। আরে ভাই তোরা যদি এতই উপরের গ্রেড এর হয়ে থাকিস তবে বাংলা মুভি ক্যান দেখতে এসেছিস ? _ আমি ও বলি ওরা আসে কেন ? অন্যের বিনোদন নষ্ট করার মানে কি ? আবার ভাল না লাগলে চলে যা , তাও না । ওই বদ গুলারে কান পট্টি দিয়া ইচ্ছামত কেলাইতে পারলে শান্তি পাইতাম । পুরা পরিবেশ টা নষ্ট করে দিছে । উদ্ভট সব আচরণ , মানা যায়না রে ভাই । একটা মুভি সবার ভাল লাগবে না , এটা ঠিক । কিন্তু এমন আচরণ কেন ? মানসিক প্রতিবন্ধী ছাড়া ওদের আর কিছু মনে হয়নি । )
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×