somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালোকসংশ্লেষন: হতে পারে বৈদ্যুতিক শক্তির নতুন উৎস। ক্যাক্টাসে জৈব জ্বালানি কোষ এর সফল পরীক্ষন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রান্সের বিজ্ঞানীরা এক অনন্য জৈব জ্বালানি কোষ তৈরী করেছেন যেটি সালোকসংশ্লেষন প্রক্রিয়ার সময়কার রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম। এই আবিষ্কার সৌরশক্তিকে পরিবেশ বান্ধব উপায়ে কাজে লাগানোর ক্ষেত্রে একটি মোক্ষম উপায় হতে পারে। এছাড়া এই জৈব জ্বালানি কোষ চিকিৎসা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, কিছু জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা এবং অক্সিজেন এ রূপান্তরিত হয়। ‘সেন্টার ডি রিসার্চ পল পাসকেল (CNRS)’ এর গবেষকরা এক ধরনের জৈব জ্বালানি কোষ উদ্ভাবন করেছেন যেটা এনজাইম-বিশেষিত ইলেক্ট্রোড দিয়ে তৈরী এবং কাজ করে সালোকসংশ্লেষনের উৎপাদ (শর্করা এবং পানি) ব্যবহার করে। জৈব জ্বালানি কোষটি পরীক্ষনের জন্য একটি ক্যাক্টাসে প্রবেশ করানো হয়। যখনই ইলেক্ট্রোডগুলোকে ক্যাক্টাসের পাতার ভিতর প্রবেশ করানো হয়, তখনই বিজ্ঞানীগন কোষস্থ সালোকসংশ্লেষন পর্যবেক্ষন করতে সক্ষম হন। পর্যবেক্ষনে দেখা গেছে টেবিল ল্যাম্প জ্বলা অবস্থায় বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেড়ে গেছে এবং নেভানো অবস্থায় তা কমে গেছে। এই প্রথম বিজ্ঞানীগন সালোকসংশ্লেষনের সালোকসংশ্লেষনের সময় সরাসরি শর্করার স্তর পর্যবেক্ষন করতে সক্ষম হলেন। এই পদ্ধতিটি পরবর্তিতে সালোকসংশ্লেষনের কার্যপদ্ধতি আরো বিস্তৃতভাবে বুঝতে সহায়ক হবে।

গবেষকরা দেখিয়েছেন যে, ক্যাক্টাসের পাতায় ঢুকানো একটি জৈব জ্বালানি কোষ প্রতি বর্গ সেন্টিমিটারে ৯ মাইক্রো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। যেহেতু এটি আলোকের উজ্বলতার উপর নির্ভরশীল, তাই আরো উজ্বল আলো কোষটির জ্বালানি শর্করা এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে দেয়। ভবিষ্যতে এটি পরিবেশ-বান্ধব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের একটি উত্তম পন্থা হতে পারে।

এছাড়াও এই আবিষ্কারের প্রয়োগ চিকিৎসাক্ষেত্রেও হতে পারে। এই জৈব জ্বালানি কোষটি শরীর থেকে শর্করা এবং অক্সিজেন সংগ্রহ করে ত্বকের নিচে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে, যা কিনা উদাহরনস্বরূপ ডায়বেটিস আক্রান্ত রোগীদের গ্লুকোজের মাত্রা পরিমাপকারী স্বয়ংক্রিয় যন্ত্রের জন্য বিদ্যুৎ সরবরাহকারী হতে পারে।



সূত্রঃ সায়েন্স ডেইলি
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×