LUCAS (Lensless Ultra-wide-field Cell Monitoring Array platform based on Shadow imaging) প্রযুক্তির আবিষ্কারক ওজক্যান ইউসিএলএ হ্যানরি স্যামুয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এপ্লাইড সায়েন্স এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং ইউসিএলএ ক্যালিফোর্নিয় ন্যানোসিস্টেমস ইন্সটিটিউট এর একজন গবেষক।
কোন বস্তুর প্রতিবিম্ব লেন্স দ্বারা বিবর্ধিত করার পরিবর্তে LUCAS অনুকণা বা কোষের হলোগ্রাফিক ছবি তৈরি করে সেটিকে লাইট এমিটিং ডায়োড এর মাধ্যমে আলোকিত করে এবং এর সাথে সংযুক্ত একগুচ্ছ ডিজিটাল সেন্সর যা ছবি ধারণ করার জন্য ব্যবহৃত হয়। এই প্রযুক্তি রক্ত বা অন্যান্য তরল নমুনার ছবি সংগ্রহের জন্য ব্যবহৃত হতে পারে।
ওজক্যান বলেছেন, “এটা বেশ ক্ষমতা সম্পন্ন এবং একই সাথে অর্থসাশ্রয়ী। এই প্রকল্পে আমাদের লক্ষ্য একটি যন্ত্র তৈরি করা যা স্বাস্থ্যক্ষেত্রে অল্প খরচে বেশ ফলপ্রদ হবে”।
এছাড়া লেন্সবিহীন অনুবীক্ষণ যন্ত্রটি সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের তুলনায় বেশ টেকসই এবং হাল্কা, এটির দ্বারা তোলা ছবি পরীক্ষনের জন্য কোন প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ কর্মীর ও প্রয়োজন নেই যেহেতু ছবিগুলো কম্পিউটারের মাধ্যমেই পরিক্ষীত হবে এবং ফলাফল সাথে সাথেই পাওয়া যাবে।
অনুবীক্ষণযন্ত্রটির ওজন ৪৬ গ্রাম এবং এটি একটি স্বয়ংসম্পূর্ণ যন্ত্র। এর সাথে শুধু ইউএসবি যুক্ত থাকে এটিকে স্মার্ট ফোন, পিডিএ অথবা কম্পিউটারে সংযুক্ত করার জন্য; যন্ত্রটির বিদ্যুৎ সরবরাহের জন্য এবং যন্ত্রটি থেকে প্রাপ্ত ছবিকে ফলাফলে রূপান্তরের জন্য তারপর তা হাসপাতালে পাঠিয়ে দেয়ার জন্য।
যন্ত্রটি কোষ এবং অনুকণার পার্থক্য করতে সক্ষম, এটি নির্ভুলভাবে লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, অনুচক্রিকার পার্থক্য করতে সক্ষম। এই প্রযুক্তি ম্যালেরিয়া, এইচ.আই.ভি, যক্ষ্মা ইত্যাদি রোগের অবস্থা পর্যবেক্ষণ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এটি পানির বিশুদ্ধতা নির্ণয়ের কাজেও ব্যবহৃত হতে পারে।
লেন্সবিহীন এই অনুবীক্ষণ যন্ত্র টেলিমেডিসিন নেটওয়ার্কের সাথে যুক্ত করে টেলিমেডিসিন সেবাকে দুর্গম অঞ্চল যেখানে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক আছে এমন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।
সূত্র: সায়েন্স ডেইলি
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


