এই রোবটটি সাধারণত জাদুঘর কিংবা প্রদর্শনীতে দর্শনার্থীদের দিক নির্দেশনার জন্য ব্যবহৃত হয়। নতুন প্রোগ্রাম লিখে এটিকে পরিবর্তিত করা হয় যার ফলে এটি গত রবিবার এক বিয়ের অনুষ্ঠানে তোমোহিরো শিবাতা এবং সাতোকো ইনোউ কে স্বামী এবং স্ত্রী রূপে ঘোষনা করতে সক্ষম হয়।
রোবটের পৌরহিত্যে বিয়ের ঘটনা এটাই প্রথম। এক্ষেত্রে বিয়েটি যথার্থই হয়েছে কারণ যন্ত্রের সুবাদেই এই যুগলের পরপস্পরের পরিচয় হয়েছিল। কনে ইনোয়ু কাজ করেন আই-ফেয়ারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আর তার বর শিবাতা এই প্রতিষ্ঠানের একজন গ্রাহক।
“এটা সত্যি যে এই রোবটগুলোই আমাদের একত্রিত করেছে এবং আমার স্ত্রী এর পরামর্শেই আমরা এ ধরনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছি”, বিয়েতে সম্মতি দানের পর শিবাতা এ কথা বলেন।
কনের বক্তব্য হলো, তিনি তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন রোবট কত সহজেই আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে যেতে পারে।
ইনোয়ু আরো বলেন, “আমি সব সময়েই মনে করি আমাদের দৈনন্দিন জীবনের সাথে রোবট আরও বেশি সম্পৃক্ত হবে। এই সুশ্রী রোবটি আমাদের কোম্পানীর, তাই আমি এটিকে আমার বিয়ের অনুষ্ঠানে সম্পৃক্ত রাখতে চেয়েছি”।
রোবটটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকোরো লিঃ, জানিয়েছে যে, যদিও তার আই-ফেয়ারি কে দর্শনার্থীদের সাহায্যের জন্যই তৈরি করছে, তবুও তারা যন্ত্রের মাধ্যমে বিয়ের কাজে সাহায্য করে ডিজিটাল বিভক্তি দূর করতে পারাতে খুশি।
আট লক্ষ শিল্প রোবটের বাস জাপান যা কিনা বিশ্বের প্রায় অর্ধেক। এই শিল্পে বিনিয়োগ দশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
জাপানের মতো দেশ যেখানে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি সেখানে বৃদ্ধ লোকদের যত্ন নেয়ার এবং গৃহস্থালীর অন্যান্য কাজে রোবটের ব্যবহার বৃদ্ধি পেতে পারে।
সূত্র: রয়টার্স
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


