somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তর কোরিয়ার সীমান্তে প্রহরী রোবট মোতায়েন করলো দক্ষিণ কোরিয়া

১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তর কোরিয়া সীমান্তে দক্ষিণ কোরিয়া প্রহরী রোবট মোতায়েন করেছে যা অবাঞ্ছিত অনুপ্রবেশকারী সনাক্ত এবং হত্যা করতে সক্ষম।

“আমাদের সেনাবাহিনী এ ধরনের রোবট নিয়ে পরীক্ষা চালাচ্ছে”, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক মুখপাত্র ‘এএফপি’ কে একথা জানিয়েছেন।

নজরদারি, গতিপথ চিনতে সক্ষম, গুলিবর্ষন এবং কন্ঠস্বর সনাক্ত করতে সক্ষম দুইটি রোবট বিশিষ্ট একটি ইউনিট মোতায়েন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি এর বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোবট ইউনিটটি তৈরি করতে খরচ হয়েছে ৪০০ মিলিয়ন ওন (৩,৩০,০০০ ডলার )। এটি গতমাসে পেনিনসুলার নিকটে একটি গার্ড পোস্টে মোতায়েন করা হয়েছে বলে ইয়োনহাপ নিউজ এজেন্সী জানিয়েছে।

সংবাদ সংস্থাটি নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, পরীক্ষামূলক ব্যবহার সফল হলে প্রতিরক্ষা মন্ত্রনালয় আরো প্রহরী রোবট মোতায়েন করবে।

রোবটটি তাপ এবং গতিবেগ মাপতে সক্ষম সেন্সর ব্যবহার করে বিপদ আঁচ করতে এবং কমান্ড সেন্টারে সতর্ক সঙ্কেত পাঠাতে সক্ষম। যদি কমান্ড সেন্টার রোবটের অডিও, ভিডিও সিস্টেম এর মাধম্যে অনুপ্রবেশকারীকে সনাক্ত করতে ব্যর্থ হয় তবে অপারেটর এটিকে গুলি চালাবার কিংবা ৪০ মি.মি. সংক্রিয় গ্র্যানেড লঞ্চার ব্যবহার করতে নির্দেশ দিতে পারবে।

দক্ষিণ কোরিয়া অস্ত্রসজ্জিত সেন্সরযুক্ত অত্যাধুনিক সামরিক রোবট তৈরী করছে যা যুদ্ধক্ষেত্রে মানব সৈনিকের পরিপূরক ভূমিকা পালন করবে।

উত্তর কোরিয়ার ১২ লক্ষ সেনার বিপরীতে দক্ষিণ কোরিয়ার রয়েছে ৬ লক্ষ ৫৫ হাজার সদস্য বিশিষ্ট সেনাবাহিনী যাদের অনেকেই বাধ্যতামুলক সেখানে কর্মরত। দক্ষিণ কোরিয়ার জন্মহার কমে যাওয়ায় ভবিষ্যতে এই বিশাল বাহিনী বজায় রাখতে তাদের সমস্যা হবে সেক্ষেত্রে রোবটের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।



সূত্র: ‘এএফপি’, গুগল নিউজ, আমেরিকা অনলাইন নিউজ
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×