গবেষকরা একধরনের সাইবর্গ তৈরির উপায় বের করেছেন যা রিমোট চালিত তেলাপোকা । রিমোট চালিত তেলাপোকা তৈরির মূল উদ্দেশ্য ভবিষ্যতে এটিকে দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যে ব্যবহার করা।
ভিডিও টিতে দেখা যাচ্ছে যে নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের গবেষনাকেন্দ্রে আংশিক রোবট তেলাপোকাটিকে রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি বাঁকানো পথে পরিচালনা করা যাচ্ছে। একটি হাল্কা তারবিহীন ট্রান্সমিটার ও রিসিভার এবং তারযুক্ত মাইক্রোকন্ট্রোলার, ‘মাদাগাস্কার হিসিং ককরোচ’ নামক এক প্রজাতির তেলাপোকার এন্টেনা এবং তলপেটের সংবেদনশীল যে অংশ (সেরসাই) বিপদে পালানোর জন্য উদ্দীপনা যোগায় তার সাথে যুক্ত করে এই সাইবর্গটি বানানো হয়েছে।
বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তেলাপোকার সেরসাই এ উদ্দীপনা সৃষ্টি করে তেলাপোকাটির চলাচলের দিক নিয়ন্ত্রন করা হয়। বৈদ্যুতিক সংকেতের দ্বারা যখন তেলাপোকাটিকে বোঝানো হয় শরীরের একপাশে বাধা তখন সেটি বিপরীত দিকে গমন করে।
“অনিশ্চিত, পরিবর্তনশীল পরিবেশে চলতে সক্ষম ছোট আকৃতির রোবট তৈরি করা অত্যন্ত কঠিন। যেহেতু এ ধরনের রোবট নকশা করা দুরূহ এবং তেলাপোকা প্রতিকূল পরিবেশে চলতে অভিজ্ঞ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রোবটের পরিবর্তে জৈব রোবট তৈরির” গবেষক এলপার বোজকার্ট এ কথা বলেছেন।
বোজকার্ট আরও বলেন , “আমারা মনে করি এটি শেষ পর্যন্ত আমাদের কে মোবাইল ওয়েব স্মার্ট সেন্সর তৈরি করতে সহায়তা করবে যা ব্যবহার করে তেলাপোকার সাহায্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আহতদের খোঁজ করা সম্ভব হবে” ।
গবেষকরা তাদের পরীক্ষনের ফলাফল ইন্টারন্যাশনাল কনফারেন্স অব দি আইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন এন্ড বায়োলজি সোসাইটি ইন সানদিয়াগো, ক্যালিফোর্নিয়া তে প্রকাশ করেন।
এছাড়া কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি এর গবেষকরা পোকার শরীরের সাথে সংযুক্ত জৈব জ্বালানি কোষ কে পোকার খাদ্যের শর্করা থেকে শক্তি যোগান যায় এমন একটি সিস্টেম প্রদর্শন করেন। এ ধরনের কোষ থেকে উৎপাদিত বিদ্যুৎ সেন্সরের জন্য বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হতে পারে।
সূত্রঃ ইয়াহু নিউজ অবলম্বনে
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


