বাংলাদেশের রাজনৈতিক স্টাইলে একজন পূর্ণাঙ্গ দূর্ণীতি মুক্ত, ন্যায় পরায়ন ও স্বজন প্রীতি বিহীন এম.পি. মন্ত্রী হয়ে নির্বাহী ক্ষমতা দেখানো সম্ভব না। বাংলাদেশের আমলা, দলীয় পোস্ট প্রাপ্ত ব্যাক্তি ও সুযোগবাদী ব্যবসায়ী, বিচার বিভাগ, লোকাল গভমেন্ট ও রাজনীতিবিদ এর জন্য আজ সৎ সিস্টেম করাপটেড। এখানে একজন রাজনৈতিক ব্যাক্তি ইচ্ছে করলেও সৎ থাকতে পারে না। সাধারণ জনগন বলতে আমরা কাকে বুঝি। আপনি, আমি, আমরা সবাই। যে দেশে রগে রগে শিরায় শিরায় দূর্ণীতি ও স্বার্থপরতায় ভরা সে দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে বলুন। সাধারণ জনগণের মধ্য থেকেই সাধারণ জনগণের নেতা নির্বাচিত করা হয়। আর নেতা হবার পর তিনি আর সাধারণ থাকেন না। তিনি সাথে কিছু সাধারণ জনগণ হয়ে বনে যান দূর্ণীতি গ্রস্থ একজন মানুষ। এরপর এক উত্থান নয় পতন।
আমরা সাধারণ জনগণ আসলে সবকিছুতে বেশী বুঝি। সব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই। রাজনৈতিক পোস্ট পজিশন নেই কিন্ত চায়ের কাপে ঝড় তুলতে পছন্দ করি। অহেতুক নেতা-নেত্রীর পক্ষ নিয়ে ঝগরা বিবাদ করে অযথা সময় নষ্ট করি। এরচেয়ে বরং যে যে কাজটি পারেন তার পিছনে অধিক সময় ব্যায় করে নিজের ভাগ্যের উন্নয়ন করলে দেশও উন্নত হতে বাধ্য।
আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি সেই সুন্দরের জন্য যে এসে সব কিছু ঠিক ঠাক করে দেবে। যে শক্তি সবার মনের মধ্যে উদয় হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সয়ংসম্পূর্ন হবে। সবাই আপন শক্তির জোড়ে সচেতন হবে। এই জীবনে যদি সেই সুন্দরকে দেখে যেতে না পরি তাতে কোনো অসুবিধা নেই। কারণ সবাই বেঈমানী করলেও মৃত্যু নামের চরম আপন বন্ধুটি অন্তত আমার সাথে বেঈমাণী করবে না। সে আসবেই এবং আমাকে নিয়ে যাবে চির সুন্দরের দেশে যেখানে এই চেতনা থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


