একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করি, কিছুদিন আগে ট্রেনে যাচ্ছিলাম।সাথে ছিল আম্মু আর ছোট ভাই।তার বয়স ৮।তো তার খুব পেশাব ধরলে আম্মু তাকে টয়লেটে নিয়ে গেলেন আর আমি তিন জনের সিটে একা বসে রইলাম। হঠৎ দেখি ৪-৫জন হিজড়ার একটি দল আমাদের সিটের দিকে আসতেসে। একটা কথা সবাই স্বীকার করবেন যে,ট্রেনে কোনো ভিক্ষুককেও ভিক্ষা না দিয়ে থাকা যায়,কিন্তু হিজড়াদের এড়ানো একেবারেই অসম্ভব।তাদের ইনকামের স্ট্রাইক রেট অবিশ্বাস্য।প্রায় সবাই চাহিবা মাত্রই তাদের টাকা দেয়।তো আমি যখন দেখলাম তারা আমার দিকে এগিয়ে আসতেসে,আমি ঘুমের ভান করে থাকলাম,দেখি কি হয়।কিন্তু লাভ কিছুই হল না।আমার গায়ে হাত দিয়ে ডেকে তুল্লো।অগত্যা ১০টাকা দিতেই হল।পরে আম্মুর কাছে শুনলাম আরেক বৃদ্ধ লোক নাকি সত্যিই ঘুমাচ্ছিলান তাঁর মুখে টিপে ধরে তুলে তার থেকে টাকা আদায় করা হয়।
হিজড়া আমাদের কাছে এক ভয়ংকর আতংকের নাম।কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি কি চরম দুর্বিষহ ওদের জীবন?বাংলাদেশে প্রায় ৬০০০০ হিজড়া আছে যাদের ১৫০০০ই ঢাকায় থাকে।বেশির ভাগই ভাসমান।কারও ঘরে বাচ্চা হিজড়া হয়ে জন্মালে খবর পেয়ে হিজড়ারা দল বেঁধে চলে আসে আর জোর করে বাচ্চা কেড়ে নিয়ে যায়।কেউ যদি না দিতে চায় তখন নানা ধরণের অত্যাচার শুরু করে,যেমন নগ্ন হয়ে নাচানাচি,ময়লা আবর্জনা ছুড়ে মারা ইত্যাদি।যে মা ১০ মাস কষ্ট করে একটা বাচ্চার জন্ম দিলেন তার বুক ফাটা আর্তনাদ উপেক্ষা করেই তারা নিয়ে যায় বাচ্চাটা কে।
তবে ধনী ফ্যামিলিতে কি হিজড়াদের জন্ম হয় না? হয়।ঢাকাতেই ৫০০০হাজারের মত এরকম ব্যাক্তি আছেন,পরিবারেই বসবাস করছেন।এদের অনেকেই আবার লেখাপড়া করে বিভিন্ন ভাল জায়গায় কাজ করছেন।
খুব ছোট বেলাতেই ইচ্ছে করলে অপারেশন করে এই ধরণের লিঙ্গতান্ত্রিক জটিলতা নিরসন করা সম্ভব। কিন্তু আমরা দেখতে পাই দেশে এই হিজড়া জটিলতা প্রকট হচ্ছে। এদের ভরণ পোষণ,কাজ দিবে কে? সরকার নাকি ব্যক্তি পর্যায়ে?এই সমস্যার সমাধানের আগেই একটি শক্তি শালী মহল এই হিজড়াদের ব্যাবহার করে সম্পদের পাহাড় গড়ছে।
পরিবার থেকে বিচ্ছিন্ন এই হিজড়ারা একসাথে থাকে,আর তাদের নেতৃত্ব দেয় একজন গুরু মা,যার কাছে সবাই দৈনিক আয়টা বুঝিয়ে দেয়।বিনিময়ে তারা পায় সমাজ থেকে বিচ্ছিন্ন একটা পরিবার,আর গুরু মাই তদের আসল মা এর মত হয়ে যায়।
এরকমই একজন সিলেটের সুন্দরী ম্যডাম।তার অধীনে অনেক হিজড়া আছে।একটি টেলিভিশন প্রোগ্রামের অনুসন্ধানে বেড়িয়ে আসে ভয়াবহ তথ্য।তার গ্রামের বাড়িতে গিয়ে দেখ যায় বিশাল আলিশান বাড়ি,তার স্ত্রী-সন্তান রয়েছে! সেখানে সবাই তাকে স্বাভাবিক একজন পুরুষ হিসেবেই জানে !আসলেই সে পুরুষ আর হিজড়া সেজে মানুষের আতংককে কাজে লাগিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছে।তার কাছ থেকেই জানা যায়,হিজরাদের তালি দেয়া আর অন্যান্য আচার আচরণ তারাই শেখায়,এটা কোনো জন্মগত বৈশিষ্ট নয়।
প্রতারণার ভয়াবহতা এটুকুই নয়।ঢাকার ঝুমুর নামে আরেক হিজড়া গুরুর কাছ থেকে জানা যায়, মাত্র ১০-১২ হাজার টকার বিনিময়ে একটি হাসপাতাল থেকে অপারেশন করে পুরুষাং কেটে হিজড়া বানিয়ে তাদের এই ব্যবসায় ঢুকানো হয়।অনুসন্ধানে এরপর বেরিয়ে আসে ঢাকার অদূরেই এক হাসপাতেল প্লাস্টিক সার্জারী বিশেষজ্ঞ একজন এই কাজ করেন,তিনি এখন পর্যন্ত চার হাজারের উপর এই ধরণের অপারেশন করেছেন।তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,"যে কেউ ইচ্ছে করলে এধরণের অপারেশন করতে পারে।এ ব্যাপারে আইনের কোনো বাধা আছে কি না আমার জানা নাই'। কিন্তু আইন বলছে এধরণের কাজ কাউকে শারীরিক ভাবে বিকলঙ্গ করার সমান অপরাধ।
আমাদের সংবিধানে তৃতীয় লিঙ্গদের অধিকার নিয়ে কিছু বলা নাই।তাই হিজড়া সম্প্রদায়ের অধিকার আদায়ের ব্যাপারে সরকারকে আরো সুনির্দিষ্ট,কঠোর ও আন্তরিক হতে হবে,একই সাথে যাদের সামর্থ্য আছে তারা হিজড়াদের ঘৃণা না করে কাজ দিতে পারেন।সেই টিভি অনুষ্ঠানেই দেখা গেল একজন বিউটিপার্লারের মালিক চাঁদা নিতে আসা দুইজন হিজড়াদের তার প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে তাদের সুস্থ জীবনে নিয়ে এসেছেন।যা দেখে খুবই ভালো লাগলো।আর প্রতারক চক্রদের বিষ দাঁত ভাঙ্গতে সরকারী অপরাধ দমন বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
হিজড়াদের সম্পর্কে আরো তথ্য জানতে সামুতে জেনারেশন সুপারস্টার এবং সবুজ পাহাড়ের রাজার আরো দুইটি লিখা। আর বারবার 'হিজড়া' শব্দটা দেখতে ভাল না লাগলেও কিছু করার ছিলনা,এজন্য আগেই মাফ চেয়ে নিচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

