সরকার যথারীতি আরেকবার কাঁচা হাতে আধা-খেচলা একটা কাজ করল। আসীফ মহিউদ্দিন,নীড়হারা,দাঁড়িপাল্লা,অপবাক,নাস্তিক নবী ইত্যাদি এরকম অসংখ্য নিক ধারী উগ্র নাস্তিক ফেসবুকার ও ব্লগারদের বাদ দিয়ে গতকাল রাতে তিনজন ব্লগারকে ব্লাসিফেমির অপরাধে গ্রেফতার করা হয়েছে যদিও আমার জানামতে আল্লামা শয়তান বাদে বাকি দুইজন বাড়াবাড়ি কোনো অপরাধ করে নাই। এদিকে হিফাযতে ইসলাম সহ শিবিরের পোলাপানের দাবি নাস্তিক মাত্রই ফাঁসি দেয়া হোক। যে কেউ মনে মনে নাস্তিক হতে পারে। নতুন প্রজন্মের হাজার হাজার পাংকু পোলাপান যারা উরাধুরা লাইফস্টাইল ফোলো করে তাদের কত পার্সেন্ট ধর্ম-আল্লাহ-রাসূল (সঃ) কে নিয়ে মাথা ঘামায় বলে আপনাদের ধারনা?
যখন একজন নাস্তিক যুক্তি দ্বারা ধর্মের অসারতা প্রমাণ করতে চায়,সেটাকে মুক্তচিন্তা বলা হয়।কিন্তু শুধু একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে অবিশ্বাস্য নোংরা ভাবে আক্রমণ করা হতে থাকে,সেটা আর মুক্তচিন্তা থাকে না। সেটাকে শাস্তির আওতায় আনা যেতে পারে,কিন্তু সেটার একটা মানদন্ড তো লাগবে। আমাদের ব্লগে কোনো রেগুলেশন নাই,থাকলে এধরণের পরিস্থিতি তৈরী হত না,এখন মানুষকে বুঝাতে হয়,ব্লগার মানেই নাস্তিক,ইসলাম বিদ্বেষী না। আর নাস্তিক মানেই সে অপরাধী না।
আর যদি নাস্তিকতা সম্পর্কে বলা হয়,তাহলে আমি একটা বিষয় বলবো,মুম্মদ জাফর ইকবালের কথা। ব্লগ কয়জন পড়ে?কিন্তু উনার পাঠক সংখ্যা কোটির ঘরে। তিনি তাঁর বিভিন্ন লেখায় নাস্তিকতার বীজ খুব সাবধানে রোপন করে দিয়েছেন। "যারা বায়োবোট" বইয়ে নায়ক বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না,কারণ ঈশ্বর নামে কেউ থাকলে জগতের এত অন্যায় হতে পারতো না।"ঈশ্বর" নামক গল্পে উনি আস্তিকদের অন্ধবিশ্বাস,প্রার্থণার অসারতা,ধর্মের জিরো টলারেন্সকে ডাইরেক্ট ইঙ্গিত করে উপহাস করেছেন। তবে সবচেয়ে মারাত্মক "শান্তা পরিবারে", সেখানে একজন ধর্মপ্রাণ মুসলম বৃদ্ধের চরিত্র দিয়ে সোয়াব,বিধর্মীদের সাথে বন্ধুত্ব না করার নির্দেশ ইত্যাদিকে কঠিন ভাবে কটাক্ষ করেছেন এবং সেটাও বিকৃত ভাবে।
সর্বোপরি তাঁর লেখা,পত্রিকায় কলাম পড়লে যে কারো মনে হবে আসলে ধর্ম একদমই অপ্রয়োজনীয় ব্যাপার, ধর্মপ্রাণরা বিজ্ঞানকে পাত্তা দেয় না,আমাদের দেশে বিজ্ঞান চর্চা কম হয় কারণ ধর্মের প্রতি অনুরাগ। রাজাকার মাত্রই দাঁড়ি-টুপি এই ব্যাপারটাও উনার লেখায় প্রকট।একটা লেখায় পর্দা করাকে কটাক্ষ করেও লিখেছিলেন।
এখন কেউ যদি এগুলো কে তাঁর মুক্তবুদ্ধির চর্চা বলে দাবি করেন,তাহলে কিছু বলার নাই। এটাও সত্যি,সৈয়দ মুজতবা আলী,কাজী মোতাহার হোসেন,কাজী নজরুল ইসলামরাও মুক্তচিন্তার অধিকারী ছিলেন। কিন্তু তাদের চেয়ে জাফর ইকবালের লিখায় উদ্দেশ্য খুবই খোলামেলা ও স্পষ্ট।
জাফর ইকবাল,আনিসুল হকেরা বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার মত সেক্যুলার হিসেবে দেখতে চান। তাদের উদ্দেশ্য বিরাট, প্রভাবও অসম্ভব । কিন্তু সরকার এদিকে নিজেদের এজেন্ডা ফুলফিল করতে চুনাপুঁটি দের ধরে বুক ফুলিয়ে ছবি তুলছে। না এরা আসীফদের মত চিহ্নিত উগ্র নাস্তিকদের ধরছে না শিবিরকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিচ্ছে। সরকারের সুবিধাবাদী রূপ যত আমাদের মত ভোটারদের কাছে প্রকাশ পাবে তত সামনের ইলেকশনে (যদি হয় আরকি) গোঙ্গাবোঙ্গা খাওয়ার সম্ভাবনা বাড়ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





