somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মাইর-পিট এবং হতাশ ছিনতাইকারী :P

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজে পড়ার সময়ের ঘটনা। শুক্রবার সকালে কোচিং ছিল বিখ্যাত 'অমল স্যারের'কাছে সাইন্স ল্যাবে, রেডি হয়ে বের হব হঠাৎ কি মনে হোলো মোবাইল ফোনটা পকেট থেকে বের করে টেবিলের উপর রেখে দিলাম। কোনো কারণ নাই,তারপরো মনটা কুডাক দিচ্ছিলো কেন জানি... যাইহোক কোচিং এ গিয়ে তো আর পড়াশুনা করতাম না, একে তো ইংলিশ কোচিং, স্যার ছিলেন কেয়ারলেস তার উপর ছিল ক্লাস ভর্তি মেয়ে :) আমি আর বন্ধু উদয় একদম পিছনের বেঞ্চে বসে শয়তানি করছিলাম। কিছুক্ষণ পর সামনের বেঞ্চে বসা একটা ছেলের ছেলের সাথে তুচ্ছ কারণে যেন কথা কাটাকাটি লেগে গেল ।কথা নাই বার্তা নাই আমার বুকে সে ঘুষি মেরে বসল ...আমি ক্লাসে আর কিছু বললাম না। ক্লাসের পর সবাই গলি দিয়ে বের হচ্ছি, আমি এগিয়ে গিয়ে ঐ ছেলের পিছন থেকে কাঁধে হাত দিলাম। এবারো সে ঘুরেই আমাকে মারলো। আমি এবার ঠান্ডা মাথায় পিছনে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে বললাম "তোরা সাক্ষি,কে আগে হিট করসে" বলেই ওই পোলার মুখে মারলাম একটা ঘুষি।ধ্যাচ করে এমন একটা শব্দ হলো আমি ভাবলাম মনে হয় মুখটা ভচকায় গেসে... যদিও তেমন কছু হয়নাই কিন্তু সেই আকারে আন্ধা-গুন্ধা মারামারি শুরু হইয়া গেল। কিছুক্ষণের মধ্যেই এক হুজুর আইসা আমাদের আলাদা করে দিল। আমি কিছুক্ষণ হাঁপাইলাম তারপর আস্তে আস্তে বাস স্টপেজের দিকে আগালাম। হাত মুখের কয়েক জায়গায় ছড়ে গেসে, আমি হাতমুখ ধোয়ার জন্য একটা হোটেলের দিকে গেলাম। তখনই পিছন থেকে একজন ডাক দিল ভাই একটু শুনেন। আমি তাকিয়ে দেখি ক্যাপ মাথায় শক্ত সমর্থ এক তরুন। আমি এড়িয়ে যেতে চাইলাম, বললাম ভাই একটু তাড়াহুড়া আছে। আরো একবার এড়ায় যাওয়ার চেষ্টা করার পর বললো ভাই লাইফের চেয়ে কি টাইমের দাম বেশি? এই কথার পর তো আর এড়ানো যায় না... ভাল মানুষের মত সামনে আইসা হ্যান্ড শেক করলো, আপনি দিয়া শুরু কইরা গালাগালি তে গিয়া থামলো।সকাল বেলা পুরা রোদের মধ্যে দাঁড়ায়া যে ভাবে আমার কানে ফিস ফিস করে হুমকি ধামকি দিচ্ছিল তা প্রায় শিল্প কলা পর্যায়ের... আর ভিরের মধ্যে থেকে হঠাৎ এক-দুই জন এসে বলে 'উস্তাদ সব ভাল তো?' মানে বুঝায় আসে পাশে অনেকে আছে দৌড়ায়া লাভ নাই।প্রথম জন বেশ গাট্টা গোট্টা, সে ব্যাপক হুমকি দান করে আরেক জনের হাতে দিল...তার খুব ভাল মানুষ,হাসি খুশি টাইপ চেহারা। সে হাসি মুখেই আমাকে বললো 'আমরা খবর পাইসি তোর পকেটে অবৈধ মাল আছে।' আমিও হাসি মুখে কইলাম 'না ভাই কিছু নাই' (আমি ঐ দিন কি কারণে যেন মোবাইলটা নিয়া যাই নাই;পকেটে আসিলো ৭টাকা,বাস ভাড়া) সে তখন আমারে কয় 'যদি পাই তো তোর খবর আছে'...আমি কইলাম 'ভাই দেখেন কিছুই নাই।' তারা আমার হাসিমুখ দেখে না কি কারণে যেন বিভ্রান্ত হয়ে গেল...আমাকে ছেড়ে দিল। সবচেয়ে ফানি পার্ট হচ্ছে শেষে বলে কি "ভাই কিছু মাইন্ড কইরেন না" !!!!! আর অবাক হইলাম যে ব্যাপারে তাদের হাত থেকে ছাড়া পেয়ে এক-দুই কদম আগায়াই পিছনে চেয়ে দেখি সব উধাও !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×