নির্জলা হুইস্কির গাঢ় তেজ দেখনি;
আমাকে চিনে নিতে চেয়ছিলে?
এখন লোটা কম্বল নিয়ে পালাও জলদি,
যখন তখন বেরিয়ে আসবে উদর-চিতার দল আমার পেট চিড়ে...
বুঝলে,আমাকে প্রেম শেখাতে এসো না,
বহু আগেই ভেজে খেয়ে ফেলসি ওগুলো;
মজা নিচ্ছ? নাও না যত খুসি।আমারো দিন আসবে।
মনকে কেবল প্রবোধ দিয়ে যাচ্ছিঃ
"অদ্য রজনীতে হয়নি সময়"
ভয়ংকর যন্ত্রণাময় বিষগুলো বর্ণহীন হয়,
জানতো?? আমিও প্রায় ফুজিয়ামার মত মৌনব্রত
ধারণ করছি।সাবধানে থেকো।
জোছনা,চাঁদ আমাকে ডাকে না আর;
ঘুমের ঘোরে দুঃস্বাপ্নিক মৃদু অস্থিরতায়-
তোমার মৃতদেহের ক্ষীণ ওম,
অজানা প্রেইরীভূমির নির্জনতায় আমি খুঁজেছি বেঁচে থাকার রসদ।
ভালবাসা নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




