ভূগর্ভের অন্তস্থল থেকে ডাক শুনি,
চাপা আক্রোশে ঘোট পাকাচ্ছে
অসম্ভব অতৃপ্ত গলিত আকরিক;
হাহাকার সূক্ষ ঢেউ খেলে যায়
পাথরের অতিসূক্ষ ফাটলে, কান
পেতে শুনো,উদ্ভিদের দল গুটিয়ে
নিচ্ছে শেকড়,করছে ফিসফাস,
করবে নব অভ্যুত্থান,ঝড়ে যাচ্ছে
বাতাস ছাড়াই অনেক শুষ্ক পল্লব।
বহুদিনের পরিচিত নীল আকাশের
দিকে চেয়ে দেখো,কোনো নীল নেই
সেখানে।বলবে,এতো ঝড়ের পূর্বাভাস…
শুকনো হাসি দিয়ে বলি, সে ঝড় আর
থামবেনা কোনো দিন,ডুব দিয়ে দেখ,জেগে
উঠেছে আজ ঘুমন্ত প্রবালেরা, উন্মাদ নীল
তিমিরা আজ এলোমেলো করে দিবে শান্ত সাগর…
বন্দিশালার জীবন্তরা আজ অস্থির,দর্শণার্থীরা
অস্বস্তির সাথে দেখছে তাদের,হতাশ রাখাল
নিয়ন্ত্রন হারিয়েছে সুবোধ পশুর পালের উপর।
প্রকৃতি তার কোমলতা সরিয়ে নিবে আজ,
মানুষকে দেখাবে তার করাল রূপ,দুর্বল
মানুষ কি জানে না, পৃথিবীর সামান্য নাড়াচড়া
ধ্বংস করে দিতে পারে যত্নে গড়া এক-একটি শহর...
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।