somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান! +২৪৩ কোডের নাম্বারে ফোন করলেই ব্যাল্যান্স জিরো!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি উদ্বেগজনক হারে দেখা যাচ্ছে একটি বিশেষ কোডের বিভিন্ন নম্বর থেকে কল আসছে অনেক মোবাইল ব্যবহারকারীর নাম্বারে । পরবর্তীতে সেই নাম্বারে কল ব্যাক করলেই একাউন্টে যা ব্যাল্যান্স থাকে সব উধাও হয়ে যাচ্ছে।

নানা সূত্রে জানা যায় ঐ বিশেষ বিদেশী কোড নাম্বারের কলটি অনেকেই মোবাইলেই তাঁরা পেয়েছেন। নাম্বারটির প্রথমেই +২৪৩ কোড রয়েছে । উদাহরণ: +243896234005, এই নম্বর থেকে প্রথমে আপনার মোবাইলে মিস কল আসবে অনেক ক্ষেত্রে সরাসরি কল আসে কিন্তু আপনি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে কোন কথা বলবেনা। ফলে আপনি যদি আগ্রহ দেখিয়ে নিজে কল ব্যাক করেন তাহলেই আপনার মোবাইলে থাকা সকল টাকা কেটে নিবে অপর প্রান্ত থেকে। আর যদি আপনি পোস্ট পেইড সিম ব্যাবহারকারী হয়ে থাকেন তবে সে ক্ষেত্রে আপনার ক্রেডিট লিমিট পুরোটাই কেটে নিবে।

এদিকে প্রতারক একটি কোডের এসব নাম্বারের বিষয়ে অনলাইন সংবাদ সংস্থা পরিবর্তন জানায় আরও ভয়ংকর কিছু তথ্য! দেখা গেছে বিদেশী নতুন কিছু চক্র সম্প্রতি বিশেষ একধরণের সফটওয়্যার দিয়ে বাংলাদেশের মোবাইল গ্রাহকদের নাম্বারে কল করে কিংবা মিস কল দিয়ে সেটাকে টোপ হিসেবে ব্যাবহার করছে এবং পরবর্তীতে কল ব্যাক যেই করছেন তাকেই নিঃস্ব করে দেয়া হচ্ছে।

গ্রামীণ ফোনের এক কর্মকর্তা জানায় এ সমস্যা কেবল গ্রামীণের গ্রাহকদের ক্ষেত্রে নয় এধরণের ফোন এসে টাকা কেটে নেয়ার সমস্যা সকল অপারেটরের গ্রাহকদের ক্ষেত্রে ঘটছে। এর আগেও একবার এধরণের সমস্যা হওয়াতে সেই কোড ব্লক করে দিয়ে সমস্যা সমাধান করা হলে এবার আবার প্রতারক চক্র তাদের কোড পরিবর্তন করে পুনরায় প্রতারণা চালিয়ে যাচ্ছে।

এধরণের স্কামিং কেবল আমাদের দেশেই হচ্ছে তা নয়, বিশ্বের নানান দেশে এভাবে গ্রাহকদের একাউন্টে থাকা টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। উদাহারন হিসেবে চেক প্রজাতন্ত্রে এধরণের স্কামিং আশংকা জনক হারে বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশে প্রতারণার ফাঁদ গড়া নতুন এই কোডটি কঙ্গোর জাইরি’র।

এদিকে স্কামিং এসব কল নিয়ে বিশেষ পর্যালোচনা করে জানা গেছে এধরণের ফোন কল থেকে যে টাকা হাতিয়ে নেয় স্কামাররা তাঁরা সেই টাকা নিজেদের হাতে নিতে ঐ দেশের মোবাইল ওপারেটরের সাথে চুক্তি করতে হয়।

এ বিষয়ে অ্যামেরিকা প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ রাগিব হাসান বিস্তারিত বলেন। তিনি বলেন স্কামিং সকল মোবাইল অপারেটর কোম্পানির কিছু প্রিমিয়াম নাম্বার থাকে এসব নাম্বারে কল করতে হলে সাধারণ চার্জের পাশাপাশি বাড়তি চার্জ দেয়া লাগে। বাড়তি এসব চার্জ চলে যায় ঐ নম্বরের মালিকের কাছে। এই সব প্রিমিয়াম নাম্বার ব্যাবহার করেই অসাধু চক্র এসব প্রতারনা চালাচ্ছে বলেই রাগিব হাসান দাবি করেন।

বাংলাদেশে এখন যে দেশের কোড নাম্বার থেকে কল আসছে ঐ দেশের কোন অপারেটরের সাথে হাত করে অসাধু চক্র বিশেষ ধরণের এই প্রিমিয়াম নাম্বার নিয়ে সেখান থেকে বাংলাদেশী নাম্বারে মিস কল দিচ্ছে ফলে বাংলাদেশী কেউ যদি ওইসব নাম্বারে কল ব্যাক করে সেক্ষেত্রে আন্তর্জাতিক কল রেটের পাশাপাশি ঐ স্কামারের নির্ধারিত বাড়তি রেটও কেটে নেয়া হচ্ছে বাংলাদেশের গ্রাহক থেকে এভাবেই বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে অসাধু চক্র।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×