
ওয়াটার মেলন ওয়ান্ডার
উপকরণ ঃ তরমুজের রস২ গ্লাস , আদার রস ১/২কাপ , লেবুর রস১/২ কাপ, মধু ১/২কাপ , গোলমরিচ গুঁড়ো১/২ চাচামচ , বিট লবণ১/২ চাচামচ ।
প্রণালী ঃ একটি জগে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

লামখাই রিফ্রেশার
উপকরণ ঃ লটকন ২৫০গ্রাম , নারকেল পানি১ লিটার , আইসিংসুগার ১/২কাপ , বিট লবণ১/২ চাচামচ , লেবুর রস১/২ কাপ, আদার রস ১/২ কাপ ।
প্রণালী ঃ লটকনের খোসা ফেলে নারকেল পানিতে ভালোকরে চটকিয়ে ছাঁকনিতে ছেকে নিন। এবার ছাঁকা তরল পানিতে বাকী সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ব্যানানা-ওটস মিল্কশেক
উপকরণ ঃ পাকা কলা১ টি , ওটস ১কাপ , তরল দুধ ২ কাপ , মধু২ চা চামচ, ক্রিম ২ চাচামচ ।
প্রণালী ঃ তরল দুধে ওটস ৫ মিনিট ভিজিয়ে নিন। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে পছন্দমতো গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ম্যাংগো সুদিং
উপকরণ ঃ পাকা আমের প্লাপ ২৫০ গ্রাম , বাদাম বাটা ১ চা চামচ , মধু ২ চা চামচ , লেবুর রস ১ চা চামচ , ঠান্ডা পানি পরিমানমতো।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ ব্লেড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন ।

আমাদের সময় পত্রিকায় রেসিপিগুলো আজ প্রকাশিত হয়েছে
রেসিপি ও ছবি : অসিত কর্মকার সুজন
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



