somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার ধরণের ভর্তার রেসিপি

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালীর খাবার পাতে স্বাদ বদলের জন্য ভর্তার উপস্থিতি জনপ্রিয় । আলু , ডাল ও ডিম ভর্তা ঘরে ঘরে বেশ জনপ্রিয় ।তবে এখন অনেকেই বিভিন্ন রকমের ভর্তা বানিয়ে থাকেন । সেরকমই চার স্বাদের ভর্তার রেসিপি ব্লগবাসীদের কাছে শেয়ার করলাম ..




মাশকলাইয়ে চিংড়ি ভর্তা

 উপকরণ :

মাশকলাই ডাল স্বেদ্ধ ১০০ গ্রাম , চিংড়ি মাছ ২৫০ গ্রাম , কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ , পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ , রসুন কুঁচি ১ চা চামচ ,ধনেপাতা কুঁচি ১ কাপ , সরষে তেল ১/২ কাপ ও লবণ স্বাদমতো । 

প্রণালী :

প্যানে তেল দিয়ে সব উপকরণ হালকা ভেজে নিন । এবার শীলপাটায় মিহি করে বেটে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজার এই ভর্তা ।




সজনে পাতায় ইলিশ ভর্তা  

উপকরণ : 

সজনে পাতা ৪ কাপ , ইলিশ মাছের টুকরো ২ টি, পেঁয়াজ কুঁচচি১ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৭/৮টি , লবণ স্বাদ অনুযায়ী, পানি ১ কাপ , সরিষা ১ চা চামচ ।  

প্রণালী :

মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে সামান্য লবণ মেখে ১ কাপ পানি দিয়ে স্বেদ্ধ করুন। পানি শুকিয়ে এলে মাছ নামিয়ে ঠাণ্ডা করুন । মাছ ঠাণ্ডা হলে কাঁটা বেছে মাছের সঙ্গে বাকী উপকরণগুলো শীলপাটায় মিহি করে বেটে নিন । এবার সরষে তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় এই ভর্তা । 




আচারী মাংস ভর্তা  

উপকরণ :  

মুরগীর বুকের মাংস স্বেদ্ধ ২৫০ গ্রাম , পাঁচফোড়ন গুড়া ১ চা চামচ, শুকনো মরিচ কুঁচি ১/২ চা চামচ , আদা কুঁচি ১/২ চা চামচ , কাঁচামরিচ কুঁচি ১/২ চা চামচ , পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ , রসুন কুঁচি ১/২ চা চামচ , তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ ,ধনেপাতার ডাটা কুঁচি ১ টেবিল চামচ , সরষে তেল ১/২ কাপ ও লবণ স্বাদমতো ।

 প্রণালী :

প্রথমে মাংস স্বেদ্ধ করে শীলপাটায় মিহি করে বেটে নিন । প্যানে তেল দিয়ে লবণ ও ধনেপাতার ডাটা বাদে বাকী সব উপকরণ দিয়ে ভালো করে ভুনে তাতে মিহি করে বেটে রাখা মাংস দিয়ে ভালোভাবে নাড়ুন । আঠালো হয়ে এলে এবার লবণ ও ধনেপাতার ডাটা কুঁচি দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই ভর্তা ।




নারিকেলী-বাদাম ভর্তা 

উপকরণ :  নারকেল কোড়া ২০০ গ্রাম , বাদাম ভাজা ২৫০ গ্রাম (খোসা ছাড়া) , পেঁয়াজ কুঁচচি ১ টেবিল চামচ , রসুনকুঁচি ১/২ চা চামচ , শুকনোমরিচ ৮/১০ টি , ধনেপাতা কুঁচি ১/২ কাপ , সরষে তেল ১ টেবিল চামচ ও লবণ পরিমাণ মতো ।

 প্রণালী :

সরষে তেল বাদে সব উপকরণ ভালোভাবে শীলপাটায় মিহি করে বেটে নিন । এবার সরষে তেল দিয়ে ভালোভাবে মেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন স্বাদের নারিকেলী-বাদাম ভর্তা।  

   




আমাদের সময় পত্রিকায় রেসিপিগুলো ২৮/০৮/২০১৯ সালে প্রকাশিত হয়েছে

রেসিপি ও ছবি : অসিত কর্মকার সুজন


সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×