somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পাতে মিষ্টি

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালীর খাবারের শেষ পাতে মিষ্টি থাকবে এটাই সত্য , তা সে যে কোন রকমেরই হোক । আমি নিজে মিষ্টি পছন্দ করি , তবে খেয়ে থাকি খুব কম ।






আর যেহেতু খাবার নিয়ে কাজ করি তাই বিভিন্ন উৎসব-আয়োজনে পুরনো মিষ্টিগুলোর পাশাপাশি নিজস্ব চিন্তাভাবনা দিয়ে নতুন কিছু বানাতে হয় । ব্লগবাসীদের জন্য আজ শেয়ার করলাম নতুন ও পুরনো ছয়টি মিষ্টির রেসিপি । 




ছানার সন্দেশ 

উপকরণ :

ছানা ১ কাপ, ঘি ১ টেবিল চামচ ,চিনি ১/২ কাপ , নারকেল কোরা ১/২ কাপ , এলাচগুড়ো ১ /৪ চা চামচ , পানি ১/২ কাপ , পেস্তা ও কিসমিস কুচি সাজানোর জন্য। 

প্রণালী : প্যানে পানি ও চিনি দিয়ে জ্বাল দিয়ে দিন । সিরা কিছুটা ঘন হয়ে এলে তাতে ছানা , নারকেল কোড়া ও এলাচগুড়ো দিয়ে ভালোভাবে মেশাতে থাকুন । প্যান থেকে উঠে আসলে একটি ছড়ানো থালায় ঘি মেখে তাতে মিশ্রণটি ঢেলে ঠান্ডা করুন । এবার পছন্দমতো কেটে সাজিয়ে পরিবেশন করুন । 




গাবের পায়েস

উপকরণ:

গাব কুঁচি ২ কাপ , আতপ চাল ৫০ গ্রাম, দুধ ১ লিটার , পেস্তা ও কাজু বাদাম পেস্ট ১/২ কাপ , চিনি ১/২ কাপ , মাওয়া ১/২ কাপ , দারুচিনি ও এলাচ ২ টি করে , বাদাম কুঁচি সামান্য সাজানোর জন্যে ।

প্রণালী:

চাল ১০ মিনিট জলে ভিজিয়ে রেখে ভালোকরে ধুয়ে পানি ঝড়িয়ে নিন । এবার একটি পাত্রে তরল দুধ দিন । দুধ ফুটে উঠলে চিনি ও চাল দিয়ে ভালো করে নাড়ুন । ১০/১৫ মিনিট সময় পর কিশমিশ ও চেরি বাদে বাকী সব উপকরণ আস্তে আস্তে মেশাতে ও নাড়তে হবে । ভালো ভাবে স্বেদ্ধ হয়ে এলে গাবের কুঁচি দিয়ে নেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ঠাণ্ডা করে পছন্দমতো পাত্রে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।




ব্রকোলি হালুয়া

 উপকরণ:

 ব্রকোলি ২৫০ গ্রাম , মাখন ৩ টেবিল চামচ , চিনি ১/২ কাপ , গুড়ো দুধ ১/২ কাপ , কনডেন্সড মিল্ক ১/২ কাপ , পেস্তাবাদাম গুড়ো ১ টেবিল চামচ , কাজুবাদাম গুড়ো ১ টেবিল চামচ , খাবার রঙ ( সবুজ ) ১/২ চা চামচ , ভ্যানিলা এসেন্স ১ চা চামচ ।  

প্রণালী:

ব্রকোলি পানিতে ভাপিয়ে পানি ছেঁকে নিন । এবার ব্লেন্ডারে ঘি দিয়ে ব্লেন্ড করুন । প্যানে মাখন দিয়ে ছানা ও কনডেন্সড মিল্ক এক সাথে অল্প আঁচে জ্বাল দিন। এবার ব্রকোলি পেস্ট ও বাকী সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন । মিশ্রণ প্যান থেকে ছেড়ে এলে ভ্যানিলা এসেন্স দিয়ে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে পছন্দমতো আকারে গড়ে সাজিয়ে পরিবেশন করুন ।




আমের পেরা

উপকরণ:  

পাকা আমের পাল্প ১০০গ্রাম , ঘি ১/২ কাপ , তরল দুধ ১ কাপ , গুড়োদুধ ৩কাপ , কনডেন্সড মিল্ক ১ কাপ , চিনি ২ টেবিল চামচ , এলাচগুড়ো ১ চা চামচ ।

প্রণালী:  

একটা প্যানে ঘি গরম করে তরল দুধ ও গুঁড়াদুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার একে একে বাকী সব উপকরণ দিয়ে অনবরত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে দেবে মিশ্রণটি তখন বুঝতে পারবেন সন্দেশ হয়ে গেছে। এবার প্যান থেকে নামিয়ে পেরার আকারে গড়ে সাজিয়ে পরিবেশন করুন ।





গাজরের লাড্ডু 

উপকরণ :  

গাজর ৫০০ গ্রাম , ঘি ১/২ কাপ , চিনি ১ কাপ , কনডেন্সড মিল্ক ১ কাপ , গুঁড়া দুধ ১ কাপ , এলাচগুঁড়া আধা চা-চামচ , পেস্তাকুচি ১ টেবিল-চামচ , ভাজা লাচ্ছা সেমাই ১ কাপ ( কোটিং এর জন্য )। 

প্রণালী:

গাজর ধুয়ে ছিলে গ্রেটার দিয়ে মিহি ঝুড়ি করুন। প্যানে ঘি গরম করে ঝুড়ি করা গাজর পাঁচ থেকে ১০ মিনিট ভাজুন। এবার চুলার আঁচ কমিয়ে ঢেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে রাখুন।ভাপে গাজর সিদ্ধ হয়ে এলে বাকী সব উপকরণ মিশিয়ে নিন । প্যান থেকে উঠে এলে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করুন । হাতের তালুতে ঘি মেখে কিছুটা মিশ্রণ নিয়ে লাড্ডুর আকারে তৈরি করে ভাজা লাচ্ছা সেমাইতে গড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।  





পকেট সন্দেশ

উপকরণ :

ক্রেপ এর জন্য : পালং শাকের রস ১/২ কাপ , বীটের রস ১/২ কাপ ,ডিমের সাদা অংশ এক কাপ , গুড়ো দুধ ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স সামান্য, মাখন আধা কাপ, সাজানোর জন্য বাদাম ও চেরি কুচি সামান্য। 

পুর এর জন্য : 

ছানা ১/২ কাপ, আধা ভাঙা বাদাম ২ টেবিল চামচ (কাজু +পেস্তা+কাঠবাদাম), কিসমিস কুচি ১ চা চামচ, কন্ডেন্স মিল্ক ২ টেবিল , চেরি কুচি এক চা চামচ, গুড়ো দুধ ২ টেবিল চামচ। 

প্রণালী:

প্রথমে পুরের সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখুন। এবার পালং শাক ও বীটের রসের মধ্যে আলাদা ভাবে সমপরিমাণে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন৷ প্যানে মাখন ব্রাশ করে ১/২ কাপ পরিমাণে পালং শাকের মিশ্রণ দিয়ে ঢেকে নিন। ক্রেপ তৈরি হয়ে এলে মাঝখানে পুর দিয়ে পকেট এর মতো ভাজ করে নিয়ে নামিয়ে ঠান্ডা করুন ৷ একইভাবে বীটের রসের মিশ্রণ দিয়েও তৈরি করুন৷ ঠান্ডা হয়ে এলে সাজিয়ে পরিবেশন করুন ।

২০১৭  সালে ঢাকার রাওুয়া ক্লাবে মিষ্টি প্রতিযোগিতায় "পকেট সন্দেশ" উপস্থাপন করেছিলাম  আর সেখানে তৃতীয় স্থান অধিকার করি । পুরস্কার প্রদান করেন পশ্চিমবঙ্গের রন্ধন-বিশেষজ্ঞ শুক্লা মুখার্জী । এটি আমার রান্নাশিল্প জীবনের অন্যতম এক সেরা মুহূর্ত ।

রেসিপি গুলো ২০১৯ সালে ঈদে আমাদের সময় প্রত্রিকায় প্রকাশিত হয়েছিলো ।


সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×