somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁসের মাংসের রেসিপি : এক হালি (প্রথম পর্ব )

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল এলেই হাঁসের মাংস খাওয়ার হিড়িক পরে,এ অবশ্য নতুন কিছু না।তবে গ্রাম বাংলায় হাঁসের মাংস ভুনার সাথে চিতই পিঠা বা ছিট রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা। যেহেতু রন্ধন শিল্পের সাথে জড়িত সুবাধে রেসিপিতে কিছু নতুনত্ব তৈরি করতে হয় , তবে  অবশ্যই পুরনো রেসিপিগুলোর সাথে সামঞ্জস্য রেখে। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য হাঁসের মাংসের রেসিপির প্রথম পর্ব নিয়ে হাজির হলাম ।



সাতকড়ায় হাঁসে মাংস

উপকরণ :

মাংস ৫০০ গ্রাম ,সাতকরা  ১টি , পেঁয়াজ কুচি  ১ কাপ , রসুন বাটা ১/২  চা চামচ ,আদা বাটা ১/২  চা চামচ , হলুদ গুঁড়া ১ চা চামচ , মরিচ গুঁড়া ১ চা চামচ , ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ , জিরা গুঁড়া ১/২ চা চামচ , এলাচ ২ টি , দারুচিনি  ১ টুকরা  , লবঙ্গ ৩টি গোলমরিচ ৫টি , তেজপাতা  ২ টি   ,সরষে তেল ১/২ কাপ ,লবণ স্বাদমতো ।

প্রণালি:

সাতকড়া টুকরো করে কেটে ধুয়ে রাখুন ।প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে বাকী সব মশলা দিয়ে দিন  । এবার সামান্য পানি দিয়ে  ভালোভাবে মসলা কষিয়ে হাঁসের মাংস গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ২০ মিনিট রান্না করুন। ঢাকনা তুলে  ৪ কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন । স্বেদ্ধ  হয়ে এলে সাতকরা টুকরো দিয়ে আরও ১/২ কাপ পানি দিয়ে  ১০ মিনিট ঢেকে রান্না করুন । কিছুটা মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ।




হাঁসের মাংসের তেহারি

উপকরণ: 

মাংস ১ কেজি, চিনিগুঁড়া চাল ১/২ কেজি, পেঁয়াজ কুচি ৩ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, জিরা বাটা ১ চা টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, টক দই ১/২ কাপ, দারুচিনি ৩টি, এলাচ ৪টি, কাঁচা মরিচ ৮টি, লবঙ্গ ৪টি, সরষে তেল দেড় কাপ,  তেজপাতা ২টি, , সাদা গোলমরিচ ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, ফুটন্ত পানি প্রয়োজনমতো।

প্রণালি: 

চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন । মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন।  হাঁড়িতে তেল গরম করে  সব ধরনের বাটা ও গুড়ো মশলা সহ মাংস স্বেদ্ধ করে নিন । এবার অন্য হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি সামান্য ভেজে,  তেজপাতা, দই ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন ।তেল উপরে এলে মাংস ও  সামানয় পানি দিয়ে  আরো ভালোভাবে  রান্না করুন । পানি কিছুতা কমে এলে মসলা থেকে  মাংস আলাদা করে তুলে রাখুন । অন্য  হাড়িতে তেল ও চাল  দিয়ে কয়েক মিনিট ভেজে পানি দিয়ে মাঝারি  আঁচে রান্না করুন । চাল ফুটে এলে রান্না করা মাংস ও তেল মশলা  ভালভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন । পানি শুকিয়ে এলে ঢেকে রাখুন । মিনিট দশেক পর ঢাকনা খুলে পছন্দমতো পাত্রে সাজিয়ে পরিবেশন করুন ।





হাঁসের মাংসের চপ

উপকরণ :

হাড় ছাড়া মাংস ২ কাপ ( সামান্য লবণ দিয়ে স্বেদ্ধ করা ) , সেদ্ধ আলু ১ কাপ  , বেসন ১/২ কাপ , পেঁয়াজ কুচি  ১/২ কাপ ,  আদা-রসুন বাটা ১/২ চা চামচ ,  কাঁচামরিচ  কুচি ৫ টি  , গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ ,ডিম ১ টি ,  লবণ স্বাদমতো , সরষে তেল ১ কাপ ( ভাজার জন্য ) ।

প্রণালি  : 

সেদ্ধ আলুর সাথে মাংস ভালো করে মিশিয়ে দশ মিনিট ফ্রিজে রাখুন । এবার বাকী সব উপকরণ মিশিয়ে আঠালো মিশ্রণ তৈরি করে নিন ( প্রয়োজনে বাড়তি বেসন ব্যবহার করা যেতে পারে )। এবার হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকারে গড়ে নিন। ফ্রাইংপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেল দিয়ে গরম করে নিন । চপগুলো  প্যানে দিয়ে হালকা থেকে মাঝারী আঁচে  দুপাশ ভেজে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন  ।





ঝাল গোল্লা 

উপকরণ : 

হাঁসের মাংস কিমা  ১ কাপ  , স্বেদ্ধ হাঁসের ডিমের সাদা অংশ কুঁচি ১  কাপ , স্বেদ্ধ ডিমের কুসুম ৪ টি , মেথি শাক কুঁচি ১/২ কাপ , পেঁয়াজ কুঁচি  ২ চা চামচ, রসুন কুঁচি ১/২ চা  চামচ , আদা কুঁচি ১/২ চা  চামচ , কাঁচা মরিচ  কুঁচি ১/২ কাপ  , গোলমরিচ গুঁড়ো ১  চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ , পাউরুটি টুকরো ১/২ কাপ , , লবণ স্বাদমতো , তেল ৩ কাপ ।

প্রণালি :

ডিমের কুসুম বাদে  বাকী সব উপকরণ ভালোভাবে মিশিয়ে  নিন ।পরিমানমতো মিশ্রণ নিয়ে তাতে   ডিমের কুসুম  দিয়ে  ভালোভাবে গোলাকার করে ময়দায় গড়িয়ে ফ্রিজে রাখুন । দশ মিনিট পর ডুবো তেলে   ভেজে  পছন্দমতো সাজিয়ে  গরম পরিবেশন করুন ।








রেসিপি গুলো "কালের কন্ঠের A2Z  "তে ০৭/১২/২০২০ সালে প্রকাশিত হয়েছে


রেসিপি দিয়েছেন : অসিত কর্মকার সুজন 
ছবি তুলেছেন : নিরব

হাঁসের মাংসের রেসিপি : এক হালি এক জোড়া ( শেষ পর্ব )
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২১ সকাল ১১:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×