somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁসের মাংসের রেসিপি : এক হালি এক জোড়া ( শেষ পর্ব )

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাঁসের মাংসের  বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আবারো হাজির হলাম । এবারো নতুন-পুরাতন মিলিয়ে কয়েকটি রেসিপি শেয়ার করবো । প্রচুর শীতে হাঁসের তৈলাক্ততা বৃদ্ধি পায় আর তখন হাঁসের শরীর থেকে পশম গুলো খুব নরম অবস্থায় থাকে , এই কারণেই হাঁসের মাংসের আলাদা স্বাদ থাকে শীতের সময় ।



১।বিন্নী চালে হাঁসের মাংসের বিরিয়ানী

উপকরন :

হাঁসের মাংস ১ কেজি , টক দই ১/২ কাপ , পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ , আদা বাটা ২ টেবিল চামচ , রসুন বাটা ২ চা চামচ ,কাঁচা মরিচ বাটা ১ চা চামচ , ,দারচিনি ২ টুকরা, এলাচ ৪ টি, লবঙ্গ ৫ টি, তেজপাতা ২ টি একসাথে গুঁড়া করে নেয়া , জয়ফল গুঁড়া ১/২ চা চামচ ,জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ , গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ , লেবুর রস ১/২ চা চামচ , চিনি ১ চা চামচ , কিসমিস ৭-৮ টি , আলুবোখারা ৫-৬ টি , তেল ১/৪ কাপ , লবন স্বাদমতো ।  

পোলাওর জন্য :

বিন্নী চাল ৫০০ গ্রাম , এলাচ ২ টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ১ টি , পেঁয়াজ কুঁচি ১/২ কাপ , আদা বাটা ১ টেবিল চামচ , পানি পরিমান মতো , কেওড়া জল ১ টেবিল চামচ , গুঁড়া দুধ ৪ টেবিল চামচ , আস্ত কাঁচা মরিচ ৪/৫ টি , ঘি ১/৩ কাপ , লবন স্বাদমতো । 

প্রণালী :

মাংস ভালোকরে ধুয়ে লবণ , টক দই ও সব মশলা সমেত মেখে রাখুন ৩০ মিনিট । প্যানে তেল দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে পরিমানমতো পানি দিয়ে রান্না করুন। মাংস স্বেদ্ধ হয়ে এলে ঝোল কিছুটা কমে এলে চিনি, লেবুর রস, কিসমিস এবং আলুবোখারা দিয়ে চুলা বন্ধ করে পাত্র ঢেকে রেখে দিন। এবার আলাদা পাত্রে ঘি গরম দিয়ে তাতে আস্ত গরম মশলা এবং পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু ভেজে বিন্নী চাল দিয়ে চুলার আঁচ মাঝারী রেখে আদা বাটা এবং লবন দিন। এরপর পরিমানমত গরম পানি এবং গুঁড়াদুধ দিয়ে সব একসাথে নাড়ুন। পানি ভালোভাবে ফুটে পানি কমে আসা শুরু হলে পাত্রের ঢাকনা দিয়ে দিন। এবার চুলার আঁচ একেবারে কমিয়ে দমে দিয়ে রাখুন ৫ মিনিট। এবার আগে থেকে রান্না করা হাঁসের মাংস ও বিন্নী চাল দুই ধাপে লেয়ার করে বিছিয়ে কেওড়া জল, ১ চা চামচ ঘি পাত্র ঢেকে দিয়ে চুলা বন্ধ করে ২০ মিনিট ঢেকে রাখুন । এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশনের করুন ।




২। হাঁসের মাংসেরপাতুরি পোড়া পাতুরি

উপকরণ :

হাঁসের মাংস কুঁচি ২৫০ গ্রাম (গরমপানিতে ভাপিয়ে নেয়া ), কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা চামচ ,জিরা বাটা ১/২ চা চামচ করে,ধনেপাতা কুচি ২ টেবিল চামচ , সরষে তেল ৩ ট টেবিল চামচ , লবণ স্বাদমতো, কলাপাতা ছোট করে কাটা ৭/৮টি, ভাজার জন্য সরষে তেল সামান্য। 

প্রণালী : 

কলাপাতাভালো করে ধুয়ে আগুনে হাল্কা সেঁকে নিন । এবার সব উপকরণ ভালো মতো মেখে কলাপাতায় নিতে হবে । পাতাটি সুন্দর মতো ভাজ করে আগুনে এপিঠ-ওপিঠ করে সেঁকে নিন । পাতা পোড়া হয়ে এলে বুঝতে হবে পাতুরি তৈরী । এবার নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। 





৩। হাঁসের মাংসের কাটলেট :

উপকরণ : 

হাঁসের মাংসের কিমা ২৫০ গ্রাম , আদা বাটা ১ চা চামচ , রসুন বাটা ১ চা চামচ , পেঁয়াজ মিহি কুচি ২ টেবিলচামচ , কাঁচা মরিচ কুচি ৪ টি , কর্ণ ফ্লাওয়ার ২ চা চামচ , টমেটো সস ১ টেবিল চামচ ,লবন স্বাদ মতো ,বীট লবণ আধা চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়া ১ চা চামচ , ধনে পাতা কুচি ১ টেবিল চামচ ,ডিম ২ টি , টোস্ট বিস্কুটের গুঁড়ো ২৫০ গ্রাম, তেল ভাজার জন্য-পরিমাণ মতো।

প্রণালী : 

টোস্টের গুঁড়ো , ডিম ও তেল বাদে বাকী সব উপকরণ ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রাখুন। ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রাখুন । এক ঘন্টা পরিমাণমতো মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে গড়ে ফেটানো ডিমে সাবধানে চুবিয়ে টোস্টের গুঁড়োতে গড়িয়ে কিছু সময় ফ্রিজে সেট হতে দিন। এবার প্যানে তেল গরম করে কাকলেট হালকা আঁচে ভেজে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিন, এতে বাড়তি তেল টিস্যু টেনে নেবে । এবার পছন্দ মতো সস সাথে গরম গরম পরিবেশন হাঁসের মাংসের কাকলেট ।  





৪। হাঁসের মাংস ভুনা

উপকরণ : 

হাঁসের মাংস ৫০০ গ্রাম , নারকেল দুধ ২ কাপ , পেঁয়াজ কুঁচি ১ কাপ, তেজপাতা ২ টা, রসুন বাটা ১.৫ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, ধনিয়া বাটা ১/২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদ মত, তেল ১ কাপ । 

প্রণালি : 

হাঁসের মাংস পছন্দ মত আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামী করে ভাজতে হবে। এবার এতে তেজপাতা দিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং ধনিয়া বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লবণ দিয়ে ভুনে নিতে হবে। এবার এতে হাঁসের মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে।মাংসে সামান্য গরম পানি ও নারকেল দুধ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সেদ্ধ হলে এবং মশলা মাংসের গায়ে লেগে আসলে নামিয়ে সেয়াই পিঠার সাথে পরিবেশন করুন ।  




৫। নারকেল দুধে হাঁসের মাংসের কোফতা  

উপকরণ :

কোফতার জন্য :

হাঁসের মাংসের কিমা ১ কাপ , আদা বাটা ১৪ চা চামচ , পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ , কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ , পুদিনা পাতা ১ টেবিল চামচ , গরম মসলা পাউডার ১/৪ চা চামচ , কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ডিম অর্ধেক , লবন পরিমাণ মতো , তেল ১ কাপ ।

গ্রেভির জন্য : 

পেঁয়াজ বাটা ১ কাপ , রসুন বাটা ১ চা চামচ ,আদা বাটা ১ চা চামচ মরিচ গুঁড়া ১২ চা চামচ , জিরা গুঁড়া ১৪ চা চামচ , টমেটো পেস্ট ২ টেবিল চামচ , টকদই ২ টেবিল চামচ, তেজপাতা ২ টি ,কিশমিশ ১ টেবিল চামচ , ঘি ১ টেবিল চামচ , গরম মসলা গুড়ো ১/৪ চা চামচ , তেল ২ টেবিল চামচ ,লবন পরিমাণ মতো । 

প্রনালী :

মাংসের কিমার সাথে কোফতার উপকরনের সব ভালোভাবে মেখে বল আকারে গড়ে তেলে ভেজে তুলে রাখুন এবার প্যানে তেল গরম করে তাতে গ্রেভির সব মশলা দিয়ে ভেজে পরিমান মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন ।তারপর এতে ভেজে রাখা কোফতা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিন । ৫ মিনিট পর ঢাকনা তুলে ১/২ কাপ পানি দিয়ে ২ রান্না করুন অল্প আঁচে।তেল ভেসে আসলে উপরে ঘি ছড়িয়ে নামিয়ে ভাত, পোলাও, পরোটা বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন ।




৬ । কমলা-মধুর হাঁস 

উপকরন :

হাঁসের মাংস ৫০০ গ্রাম, রসুন কুঁচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, গল মরিচ গুঁড়া ১ চা চামচ, কমলার রস ১/৪ কাপ, ১ টি কমলার কোয়া, মধু ৪ তেবিল চামচ, তেল ১/৪ কাপ, লবন স্বাদ মত, পেঁয়াজ পাতা ও ভাজা তিল সাজাবার জন্য।  

প্রনালি :

প্যানে তেল গরম করে একে একে রসুন কুঁচি, আদা বাটা, গোল মরিচ গুঁড়া দিয়ে হাঁসের মাংস দিয়ে দিন। হালকা ভেজে প্রয়োজনীয় পানি দিয়ে মাংস ৭৫ ভাগ সেদ্ধ করে নিন। এবার এতে কমলার কোয়া ও কমলার রস দিন। পানি শুকিয়ে আসলে এতে মধু ছড়িয়ে দিন। পরিবেশন পাত্রে নিয়ে পেঁয়াজ পাতা কুঁচি এবং ভাজা তিল ছড়িয়ে পরিবেশন করুন।  







রেসিপি গুলো "প্রথম আলোর নকশাতে  "তে ১৪/০১/২০২০ সালে প্রকাশিত হয়েছে


রেসিপি দিয়েছেন : অসিত কর্মকার সুজন 
ছবি তুলেছেন : সুমন ইউসুফ



হাঁসের মাংসের রেসিপি : এক হালি (প্রথম পর্ব )


সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×