somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ: জামাত নিষিদ্ধের প্রশ্নে- আওয়ামীলীগ বিএনপির অবস্থান।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহুর্তে জামাতকে নিষিদ্ধ করা যাবে কিনা, যুদ্ধপারাধের বিচার এবং জামাত নিষিদ্ধ একই সাথে করার মত সামর্থ বর্তমান মাজাভাঙ্গা সরকার রাখে কিনা সেটা অনেক আলোচনার দাবী রাখে। কিন্তু জামাত নিষিদ্ধের বিষয়টি নিয়ে "জামাত নিষিদ্ধ হোক এটা যারা চায়না "তারাও এটাকে ইস্যু বানিয়ে রাজনৈতইক ফায়দা লুটার চেষ্টা করছে ।

জামাতকে নিষিদ্ধ করলে আওয়ামীলীগ ধবংস হয়ে যাবে এ কথা বলার মধ্য এক ধরনের চতুরতা আছে। আওয়ামীলীগের 23 বছরের চুড়ান্ত কর্মসুচী মুক্তিযুদ্ধ শেষ করে কি সে ধবংস হয়ে গিয়েছিল? যুদ্ধাপরাধীর বিচার করার ফলে কি ধবংস হয়ে গিয়েছে? এ সব বাদ দিলেও আওয়ামীলীগের বড় প্রতিপক্ষ বিএনপির কথাই ধরি। বিএনপির এমন কি আদর্শ বা এজেন্ডা আছে যেটার কারণে তারা ঠিকে আছে? তারাতো আওয়ামীলগের ভুলের উপরই ঠিকে আছে। আওয়ামীলীগ এক একটা ভুল করবে আর সেটাকে পুঁজি করে তারা বক্তব্য সাজাবে। তাহলেতো একটা চেইন ধবংস অনিবার্য- জামাত নিষিদ্ধ হলে আওয়ামীলীগ ধবংস হয়ে যাবে আর আওয়ামীলীগ ধবংস হলে বিএনপিও ধবংস হয়ে যাবে। লাভটা কার হবে কি জানি?

বিএনপির নিজস্ব কোন এজেন্ডা ,সুদুরপ্রসারী পরিকল্পনা বা রাষ্ট্রীয় শক্ত কোন আদর্শকে প্রতিষ্টার কোন এজেন্ডাই তাদের নেই। আমি অন্তত পরিস্কার নই তাদের সংগ্রামের মুল লক্ষ্য কি। (জামাত ইসলামী রাষ্ট্র চায়, আওয়ামীলীগ সেমি সেকুলার রাষ্ট্র চায়, বাম দল গুলা সমাজতন্ত্র চায়, কিন্তু বিএনপি কেমন চায় সেটা তারাই ভালো জানে। নাকি শুধু ক্ষমতায় যেতে পারলেই বাঁচে ।) তাহলে তারা কিভাবে এখনো এত জনপ্রিয়? আর আওয়ামীলীগ যে শুধু জামাত কেন্দ্রিক রাজনীতি করে না সেটার প্রমাণ হলো তারা ভিশন 21 দিতে পেরেছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসুচী দিয়েছে। পুরনো দল হলেও এডভান্স এজেন্ডা তারাই সুচিত করেছে। অন্যদল গুলো এখন কেবল সেটাকে অনুকরণ করবে শুধু।

বিএনপি কি জামাতকে নিষদ্ধ করবে? যদি তা নাই করে তাহলে একই অপরাধে একজন দোষী অন্য জন বেখসুর খালাস পাবে কেন? রাজাকার যুদ্ধাপরাধী প্রশ্নে এখনো যদি 10 পারসেন্টও আশা করা যায় সেটাতো আওয়ামীলীগ থেকেই, অন্তত মুক্তিযুদ্ধ পন্থী অন্যকোন রাজনৈতিক দল উত্থানের আগ পর্যন্ত।
আগামীবার বিএনপি ক্ষমতায় আসলে "জামাত নিষিদ্ধ করা হোক এই দাবী তুলে একটা মিছিল ও কেউ করতে পারেন কিনা দেখেন যারা আজকে এত সরব।

বাংলাদেশের রাজনীতির চুড়ান্ত সত্য হলো পতিত হইতে হলে সরকারে যাওয়া আর ক্ষমতায় যাইতে হইলে ৫ বছর বিরোধীদলে থেকে জ্বালাও পোড়াই করা জেল ঝুলুম সহ্য করে যাওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×