মতিঝিলে হেফাজতের মহাসমাবেশে যারা বক্তব্য রেখেছেন তাদের বেশীর ভাগই আমাদের(শাহবাগবাসী) বাবা বা দাদুর বয়সী। কিন্তু তাদের কাছ থেকেও আমরা(শাহবাগবাসী) মুরুব্বী সুলভ বক্তব্য পাই নাই । পেয়েছি প্রতিপক্ষ সুলভ। এর বাইরেও যেটা পাইনি সেটা হলো ইসলামের "সুশীতল নরম জিহব্বাহর আহবানের ডাক"।
তারা বলতে পারতো বাবারা তুমরা(গুটিকয়েক) নাস্তিক/ ধর্ম বিদ্বেষী হইবা কেন? "ইসলামের কোন বিষয় যদি না বুঝে থাকো তাহলে আসো আমরা বুঝিয়ে দিই।" কিন্তু তাহারা বলিলেন নাস্তিকের সাথে কোন আলোচনা নাই। কেবল কল্লা চাই(মৃত্যু দন্ড)। জ্বালো, জ্বালো আগুন জ্বালো বলিলেন আমাদের মতই। আমাদের মতই তাহারাও চত্বরের স্বপ্ন দেখিলেন। আমরা রাস্তা ব্লক করিয়া অপরাধ করেছি সন্দেহ নাই তাহারাও সমালোচনা করেন। কিন্তু তাহারাও এমন করিয়া একটা ইসলামী চত্বরের স্বপ্ন দেখেছিলেন চট্টগ্রাম ওয়াসা মোড়ে।
তাহাদের মতিঝিলেও চিড়া মুড়ি ফকরুদ্দিনের, নান্নার বিরানী, কলার কাঁদি প্রবেশ করেছিল কিন্তু সেটা দোষের নয়। কিন্তু শাহবাগে প্রবেশ করিলেই " গেলো! গেলো! "কারা দিচ্ছে এসব" বলিয়া মাজহার, মাহফুজ উল্লাহ, কাদের সিদ্দীকী, পিয়াস করিম, নাজিউর পুত্র, ফিরোজ রশীদ সহ এস্টাবিলিসমেন্ট নাঁক সিটকায়। শাহবাগে ফুলের দোকান থাকিলেও সেখানটা বড় বেশী নোংরা। আপনাদের মতো ভদ্র পল্লী নয়। এখানকার শ্লোগান কন্যাদের পোশাক গুলোও বড়জোর আজিজ মার্কেট থেকে কেনা। সেটা গুলশানের নাবিলা, বসুন্ধরার ইনফিনিটি থেকে কেনা নয়। আপনারা নাক সিটকাতেই পারেন। আমরা জানি আপনাদের কাজই হলো নাক সিটকানো। কোথাকার কোন "লাকী আক্তার" বড় বড় কথা বলবে আর আপনারা (হাসনাত হাই, অদিতি ফালগুনির মতো পারফিউম ও ফরমিকা প্রেমী লিখকরা সহ) সেটা সহ্য করবেন সেটা কিভাবে হয়!1! আপনারা ভদ্র পল্লীতেই থাকেন। পদ্মানদীর মাঝি কোবেরের কথা মনে পড়ে--- এ পাড়ায় তিনি আসেন না তিনি থাকেন ভদ্রপল্লীতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




