somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলের শীর্ষ নেতাদের ফুটেজ পাঠানোর জন্য ককটেলের বিস্ফোরণ ঘটান ছাত্রদলের আশরাফুল ও শাখাওয়াত

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের গলির ভেতরের সড়কে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান আশরাফুল। ক্যামেরা নিয়ে এ দৃশ্য ধারণ করছিলেন শাখাওয়াত হোসেন। এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া করেন শাখাওয়াত ও আশরাফুলকে। প্রায় এক কিলোমিটার দৌড়ে তেজগাঁও রেলগেটের সামনে থেকে এ দুজনকে আটক করা হয়।

শাখাওয়াত তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি ও আশরাফুল সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র আটক এই দুজনের দলীয় পরিচয়ের সত্যতা নিশ্চিত করেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ধরা পড়ার পর শাখাওয়াত ও আশরাফুল জানান, দলের শীর্ষ নেতাদের ফুটেজ পাঠানোর জন্য ককটেলের বিস্ফোরণ ঘটান এই দুজন। অনেক সময় টিভি চ্যানেলগুলোর পক্ষেও এ ধরনের দৃশ্য ধারণ করা সম্ভব হয় না। তাই ক্যামেরা ও ককটেল নিয়ে রাস্তায় নামেন ছাত্রদলের এই দুই নেতা।’

সকাল নয়টার দিকে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটান সুমন নামের আরেক যুবক। সাদা পোশাকধারী পুলিশ ঘটনাস্থল থেকেই সুমনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানান, নির্বাচন কমিশনারের কার্যালয় গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ককটেল বিস্ফোরণ ঘটাতে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে তিন হাজার টাকার চুক্তি হয় তাঁর।

পুলিশের হাতে ধরা পড়া উত্তরার দুই যুবক আল আমিন ও শিহাবের ভাষ্য, ককটেলের বিস্ফোরণ ঘটানোর জন্য ২০০ টাকা পাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু উত্তরার হাউস বিল্ডিং ও আবদুল্লাহপুরের মধ্যবর্তী সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর ধরা পড়েন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধরা পড়েন আল আমিন। ধরা পড়ার পর আল আমিন বলেন, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল তাঁদের ২০০ টাকার বিনিময়ে এ কাজ করতে বলেন।

হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে সহিংসতা ঘটানো ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দলের হয়ে ককটেল ফাটান তাঁরা। তবে এ কাজেই তাঁরা শুধু তৃপ্ত নন, ককটেল বিস্ফোরণের দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে দেখান তাঁরা। দেখান দলের নেতাদেরও। এতে তাঁদের বীরত্ব প্রদর্শিত হয়।

আজ বুধবার পুলিশের হাতে ধরা পড়ার পর এমন বক্তব্য দেন শাখাওয়াত হোসেন ও আশরাফুল নামের দুই যুবক। সকাল সোয়া সাতটার দিকে ১৮-দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ককটেলের বিস্ফোরণ ঘটানোর সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ধরা পড়েন তাঁরা

নিউজ লিংক-http://www.prothom-alo.com/bangladesh/article/84007/ককটেল_শুধু_ফাটান_না_দেখানও
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×