somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধান মানুষের জন্য তাই সংবিধানের ভেতরেই রয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক সমাধান।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একটা হাইপোথিসি হলো এই সরকার তথা ক্ষমতাশীন দলের পক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। আবার অন্যদিকে অনির্বাচিত কাউকে নির্বাহী প্রধানের পদে দেখলে সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংগর্ষিক হয় এবং তিন মাসের জন্য "জনগণের শাসন" অনুপস্থিত থাকে এবং প্রেসিডেন্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখাশুনা নিয়ে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়। পুরা সংবিধানটাই লিখা হয়েছে একজন নির্বাচিত নির্বাহীর কথা মাথায় রেখে । সেখানে ৩ মাসের জন্য অনির্বাচিত কেউ আসলে যে বিষটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে সেটাতো পাগলেও বুঝবে। যেহেতু রায় বলবৎ আছে তাই নিশ্চয় পুরনো অনির্বাচিত ১০ দেবদুতের মাধ্যমে ইলেকশন আর সম্ভব নয়। "৫ বছরের জন্য একদল আলীবাবাকে নির্বাচিত করিয়ে আনার জন্য ১০ দেবদুতের আগমন " ফর্মুলাটা আমরা অন্যভাবেও দেখতে পারি। সংবিধানের ভেতর থেকেও দেখা সম্ভব। কিন্তু সেটার জন্য দরকার ইগোহীন আলোচনার সুত্রপাত। কিন্তু সেটা আর জনদরদীরা করবেন কেন? তারা শুধু মুখেই বলে যাবেন দরজা খোলা । "সংলাপ জরুরী" এই সব আপ্ত বাক্য। হরতাল ঘোষণা করে ফেলেছি এখন আর সম্ভব নয় এই সব ইগোটাইপ কথাবার্তার বলি হচ্ছে আজকের সাধারণ জনগণ।
কেন আগের তত্বাবধায়ক মানুষ চাইতে পারে না সেটা পড়তে ক্লিক করুন এখানে।

অনির্বাচিত তত্বাবধায়কের দাবী কোন যৌক্তিক দাবী নয় বরং নির্বাচিতদের নিয়ে নির্বাচনকালীন সরকারের স্থায়ী সমাধানের পথ বাতলে দেয়া জরুরী। প্রধানমন্ত্রী স্বপদে থাকলে - রোলস অব বিজনেস পরিবর্তন করেও তার ব্যাপক ক্ষমতা হ্রাস করা যায়। "প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নয়, কেবিনেটের সর্বসম্মত সিদ্ধান্তই চুড়ান্ত এমন আইন করেও নির্বাচনকালীন সরকার চালানো যায়।"(আইডিয়া আকবর আলী খান)
আবার নির্বাচিত প্রধানমন্ত্রী নিজ দলের অথবা দলের মধ্যে গ্রহনযোগ্য কাউকে দিয়েও নির্বাচনকালীন সরকার করা যায়। ৩০০ জন সংসদের ভেতরে এমন নিশ্চয় কেউ আছে যিনি কিনা নিরপেক্ষতা দেখাতে বললে দেখাতে পিছপা হবেন না।

এ সব কিছুর জন্য আসলে দরকার সংলাপ এবং দুই দলের পুর্ণ সদিচ্ছা।
একদল যদি মনে করে সংলাপের কি দরকার- আমি ইলেকশন না করলে এমনিতেই সরকার বিপদে পড়বে । আরেক দল মনে করে বড় বিরোধীদলকে বাইরে রেখে যদি অন্যদেরকে লোভ দেখিয়ে ইলেকশন করে ফেলা যায় বিরোধীদল আর কয়দিন আন্দোলন করবে?

আমি খুব অবাক হয়েই লক্ষ্য করি উভয় জোটের যত আলোচনা সব কিছু কিন্তু নিজেদের ক্ষমতায় থাকা এবং ক্ষমতার নির্বিঘ্ন আরোহনটাই প্রধান এবং একমাত্র বিবেচ্য। জনগণের ইনসিকিউরিটি বা টোটাল জনগনের প্রতি দায়বদ্ধতা এখানে বেশ অনুপস্থিত। তারানকোকেও তারা যা বলবে সেখানেও মুল কথা ক্ষমতা। সেখানে জনগণের মুক্তির বার্তা নেই। কাজী জাফরের সাথে বৈঠক হোক আর তরিকত ফেডারেশনের সাথে বৈঠক হোক: সেখানে আলোচনাটা নিশ্চিত্ ভাবে হয় ক্ষমতার ভাগাভাগি নিয়ে। মানুষ পুড়িয়ে কাবাব বানানোর আবেগী কথা বার্তা সেখানে থাকে না। জনগণ যে কষ্ট পাচ্ছে সেটা কোন মতেই আলোচ্যসুচি হয় না তাদের। আমরা এজেন্ডা হতে পারলাম না- যেখানে সংবিধানে বলা আছে "জনগণই সকল ক্ষমতার উৎস।" আমরা উৎসই থাকলাম পরিণতি বা ফলাফল হতে পারলাম না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×