somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''শাহবাগে বাসে আগুন লাগানোর পরের দিন মিডিয়ায় 'মানুষ মরার' খবর জানতে পেরে কিছুটা খারাপ লেগেছিল। =' বলেছেন -ছাত্রদলের মিলন।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাড়িতে আগুন দিয়ে যত বেশি মানুষ পোড়ানো সম্ভব হয়, নেপথ্যের নেতারা খুশি হয়ে সেই অনুপাতে পারিশ্রমিকও বাড়িয়ে দেন- এই ভয়ংকর তথ্য জানিয়েছেন রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে ১৮ জনকে দগ্ধ করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদলের দুই নেতা-কর্মী। ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ঢাকার ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহেল চাঁন ওরফে মিলন ও কর্মী উজ্জল হোসেন গোয়েন্দাদের বলেছেন, রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে কমপক্ষে ১০ জন ও সর্বোচ্চ ২০ জন করে 'পিকেটিং টিম' গঠন করে নাশকতা চালানো হচ্ছে। সফলতা আর পারিশ্রমিক হিসেবে টিমের প্রতিটি সদস্য প্রতিদিন সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার টাকা করে পাচ্ছে। বিএনপি জোটের গঠন করা এসব 'পিকেটিং টিমের' পরিকল্পনা ও পরিচালনায় রয়েছে জামায়াত-শিবির। অর্থও জোগান দিচ্ছে তারা।
বাসটিতে আগুন লাগানোয় ইতিমধ্যেই এর তিন যাত্রী মারা গেছে। মানুষ পোড়াতে খারাপ লাগে কি না- এ প্রশ্নের জবাবে মিলন ডিবি হেফাজতে এই প্রতিবেদককে বলেন, ''আগুন লাগানোর পরের দিন মিডিয়ায় 'মানুষ মরার' খবর জানতে পেরে কিছুটা খারাপ লেগেছিল। কিন্তু তাতে কী আসে যায়, মিশন সফল করতে পারলেই একদিকে টাকা আর অন্যদিকে দলে 'প্রমোশন' হয়।'' তিনি জানান, হরতাল-অবরোধ সফল করতে তাঁরা যেকোনো ধরনের নাশকতার জন্য প্রস্তুত। দল ক্ষমতায় যাবে কি না সেটা পরের ব্যাপার। এর আগে যতটুকু 'টাকা' কামাইয়া নেওয়া যায়। মিলন বলেন, 'আমরা জ্যেষ্ঠ (সিনিয়র) নেতাদের নির্দেশে অবরোধ কার্যক্রমকে সফল করার জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেই।' তিনি আরো জানান, এসব নাশকতার পেছনে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করছে জামায়াত-শিবির। অন্য দলের শীর্ষস্থানীয় নেতারা সেই টাকা পিকেটিংয়ের দায়িত্বে থাকা একজন দলনেতার মাধ্যমে বিতরণ করেন।

বিস্তারিত :http://www.kalerkantho.com/print-edition/last-page/2013/12/08/28529
গাড়ি পুড়ানোর বিষয়ে আমান উল্লাহ আমানের মোবাইল কখপকথন:

https://www.youtube.com/watch?v=cqlFKx5j3dM
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×