ব্রিটিশ বক্সার ডেরেক চিজোরা’কে ব্যান অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল৷ গত কয়েক সপ্তাহে চিজোরা বেশ কয়েকটি অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়ার ফলেই এই নিষিদ্ধকরণ৷
অনির্দিষ্টকালের জন্য ডেরেক চিজোরা'কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বক্সিং জগত থেকে৷ এর ফলে কোন টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করতে পারবেন না৷ দুই সপ্তাহ আগে জার্মান বক্সার ভিটালি ক্লিচকো'র সঙ্গে তিনি রিং-এর বাইরে একটি ঘটনা ঘটান৷ এরপর যখন দু'জন মুখোমুখি হন, তখন চিজোরা ক্লিচকো'কে একটি চড় দেন৷ আশেপাশে উপস্থিত ছিল ম্যানেজার, কোচ এবং বেশ কয়েকজন সাংবাদিক৷ এরপর ক্লিচকো'র ভাইয়ের মুখে তিনি মুখ ভর্তি পানি ছিটিয়ে দেন৷
এখানেই এশষ নয়, এ মাসের ১৯ তারিখে একটি সাংবাদিক সম্মেলনে ডেভিড হেই-এর সঙ্গে তিনি রীতিমত বক্সিং শুরু করেন এবং তা রিং-এর বাইরে৷ সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটান তিনি৷
ওয়ার্লড বক্সিং কাউন্সিল জানায়, সব মিলে তিনটি ঘটনা ঘটিয়েছেন চিজোরা৷ এ ধরণের আচরণ কোন পেশাগত বক্সারের কাছ থেকে একেবারেই কাম্য নয়৷ কাউন্সিল চিজোরা'কে জানিয়েছে যে,রাগ ক্রোধ কমাতে বিভিন্ন ওয়ার্কশপে যেতে৷ চিকিৎসকের শরনাপন্ন হতে৷ যদি সবকিছু ভালমত চলে, যদি চিজোরা প্রমাণ দিতে পারেন যে তিনি তাঁর আচার-আচরণে পরিবর্তন আনতে পরেছেন -- তাহলে কাউন্সিল হয়তো এই ব্যান তুলে নেবে৷
চিজোরা'কে ব্যানের পাশাপাশি এক লক্ষ ডলার জরিমানা করা হয়েছে বলেও খবর৷ আর এই জরিমানা দাবি করেছে জার্মান প্রফেশনাল বক্সিং ফেডারেশন৷ এছাড়া, ওয়ার্লড বক্সিং কাউন্সিলও জরিমানার কথা ভাবছে৷ তবে কত টাকা জরিমানা করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



