somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়াকে নিয়ে আন্তর্জাতিক সমাজের উভয়-সংকট

০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরব লিগের পর্যবেক্ষণ, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রতিবাদ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের পক্ষ থেকে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ার পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি৷ বরং হিতে বিপরীত হয়েছে৷

ফ্রি সিরিয়া আর্মি সরাসরি সরকারি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল৷ কিন্তু সেনাবাহিনীর ভারি অস্ত্রের কাছে একসময় তারা হার মানে৷ তারা পিছু হটতে বাধ্য হয়৷ নিজেদের জীবন বাঁচাতে তারা হোমস ছেড়ে চলে যায়৷ আন্দোলনকারীরা চলে যাওয়ার পরই সেনাবাহিনী পুনরায় শহরটি দখল করে৷

গত মাসের ২৬ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সংবিধান সংশোধনীর লক্ষ্যে গণভোটের আয়োজন করেন৷ তবে সেই সংশোধনী সিরিয়ায় কোন ধরণের পরিবর্তন আনতে সক্ষম হয়নি৷ সংবিধান অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্টকে অবশ্যই একজন মুসলমান হতে হবে, এখন যেমন আছে৷ সর্ব ক্ষমতার অধিকারি থাকবেন প্রেসিডেন্ট, আগেও একই কথা বলা ছিল৷ ধর্মের দোহাই দিয়ে কোন ধরণের আন্দোলন বা বিক্ষোভ নিষিদ্ধ৷ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আন্দ্রে বাঙ্কস কাজ করছেন হামবুর্গের গিগা ইন্টটিটিউট'এ৷ তিনি মনে করেন, এসব সংশোধনী এবং সংস্কার লোক দেখানো৷ এগুলোর কোনো প্রভাব সিরিয়ার সরকার বা দেশের ওপর পড়ছে না৷ তিনি জানান, ‘‘আসাদ সরকার বহির্বিশ্বকে দেখাতে চাইছে যে সবকিছু তাদেরই নিয়ন্ত্রণেই রয়েছে৷''

সিরিয়ার ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার প্রভাব পড়তে শুরু করেছে৷ তবে সরকার নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ৷ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মূল্য দিচ্ছে তারাই৷ জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, প্রচণ্ড শীতে হিটার বন্ধ হয়ে আছে কারণ তেল নেই এবং গ্যাসের সরবরাহ নেই৷ আমদানি করা পণ্যের সংখ্যা কম এবং স্থানীয় পণ্যের মূল্য অত্যন্ত বেশি৷ সেসব পণ্য কেনার ক্ষমতা সবার নেই৷ বলার অপেক্ষা রাখে না যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক অঙ্গনে কোন ধরণের প্রভাব ফেলতে পারেনি৷ বিশেষজ্ঞ আন্দ্রে বাঙ্কস বলেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাশার আল আসাদের সরকারের ভীত নাড়াতে পারবে না৷

তাহলে কীভাবে সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? গৃহযুদ্ধের মাধ্যমে? প্রেসিডেন্ট আসাদ এখনো মনে করছেন যে এসব আন্দোলনকারী তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না৷ তিনিই শেষ পর্যন্ত বিজয়ী হবেন৷ হতে পারে তার ধারণা সত্যি৷ কারণ আন্দোলনকারীদের হাতে অত্যাধুনিক অস্ত্র নেই, যা আছে সরকারের সেনাবাহিনীর৷ অ্যামেরিকা যেখানে আন্দোলনকারীদের অন্ত্র দিয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করেছেন সেখানে সৌদি আরব ফ্রি সিরিয়ান আর্মিকে অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল ফয়সাল বলেছেন, ‘‘সিরিয়ার মানুষদের অস্ত্র হাতে নেয়ার অধিকার রয়েছে এবং সরকারের হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে৷'' তবে সৌদি আরব মনে করে, যদি এভাবে চলতে থাকে, তবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হতে পারে৷ একই কথা বলেন বার্লিনের ‘জার্মান ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশানাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স'এর প্রধান ফল্কার পের্টাস৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হতে পারে গৃহযুদ্ধই সিরিয়া সরকারের মূল লক্ষ্য৷

তবে বেশ কিছু মানবাধিকার সংস্থা সিরিয়ার পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে সেসব জোর দিয়ে জানাচ্ছে৷ এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে চীন৷ চীনও বলছে, সিরিয়ায় সাহায্যকারী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত৷

সূত্র: Deutsche Welle
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×