somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এত বিদ্যুৎ উৎপাদন করলাম, তা যেন চোখেই পড়ে ন....প্রধানমন্ত্রী

০৩ রা এপ্রিল, ২০১২ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোডশেডিং ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘এত বিদ্যুৎ উৎপাদন করলাম, তা যেন চোখেই পড়ে না। মাঝে মাঝে মনে হয়, আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, তা সাত দিন বন্ধ রেখে আগের তিন হাজার মেগাওয়াটে রাখলেই তাদের কথাবার্তা বন্ধ হবে। তখন প্রমাণ হবে, বিদ্যুৎ উৎপাদন করেছি কি না।’
গতকাল সোমবার গণভবনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বিদ্যুৎ উৎপাদন হয়নি। অথচ চাহিদা বাড়ছে। যে কারণে সমস্যা তৈরি হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিন বছরে তিন হাজার মেগাওয়াটেরও বেশি উৎপাদন বেড়েছে। কিন্তু যত উৎপাদন বাড়ছে, চাহিদা তত বাড়ছে। তাই উৎপাদন বাড়লেও কিছু সমস্যা থেকে যাচ্ছে। মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না। লোডশেডিং হচ্ছে।
শেখ হাসিনা বলেন, বিগত সময় বিদ্যুৎ উৎপাদন বাড়লে এখন এত সমস্যা হতো না। বিএনপির পর যে তত্ত্বাবধায়ক সরকার এল, তারা তো উচ্চমার্গের সরকার ছিল। তারা তো দুই বছরে দুই হাজার মেগাওয়াট উৎপাদন বাড়াতে পারত। তারা করবে কীভাবে? মানুষের জন্য কাজ করতে যোগ্যতা লাগে।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের যন্ত্রণা আমরা বুঝতে পারি। ক্ষমতায় থেকে তারা নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। চুরির টাকা ছাড়া তাদের এত ধনসম্পদ আসে কোত্থেকে?
বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় গেলে উনি নাকি সব বন্ধ করে দেবেন। আমরা যে বিদ্যুৎকেন্দ্র করেছি, তা বন্ধ করে দেবেন? মানুষের বেতন বাড়িয়েছি, তা কমিয়ে দেবেন? বিনা মূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি, তা বন্ধ করে দেবেন? যে রাস্তাঘাট করেছি, তা-ও কি তিনি ভেঙে ফেলে দেবেন?’ শেখ হাসিনা বলেন, এখন তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে, তখন বিরোধীদলীয় নেত্রী তাদের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন।
মতবিনিময় সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল লতিফ সিদ্দিকী, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।:-*

সূত্র: দৈনিক প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×