somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাথর তুলতে গিয়ে কয়লার সন্ধান!

২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার তিস্তা নদী থেকে পাথর তোলার সময় কয়লাসদৃশ বস্তু উঠে এসেছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, এগুলো কয়লা। ওই স্থানে কয়লার বিশাল মজুদ রয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পের কমান্ডার ও জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শিগগির জরিপ চালানোর কথা বলেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা জানান, দহগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর সর্দারপাড়া এলাকায় চরে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। ২৩ এপ্রিল পাথর উত্তোলনের সময় দুই ব্যক্তির মেশিনে পাথরের সঙ্গে ছোট-বড় কয়লার টুকরা উঠে আসে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, ‘আমিও কয়লা ওঠার খবর শুনে মেশিনের কাছে গিয়ে দেখি, সত্যিই পাথরের সঙ্গে কয়লাসদৃশ বস্তু উঠে আসছে। টুকরাগুলো ভাঙলে চিকচিক করছিল। আমার কাছে মনে হয়েছে, এটি খুব উন্নতমানের কয়লা।’
২৪ এপ্রিল সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর তীরে যে দুটি মেশিনের সাহায্যে কয়লাগুলো উঠছিল, এর একটি ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছেন মালিক। অপরটি বসিয়ে রাখা হয়েছে। মেশিন শ্রমিক হামিদুল ইসলাম জানান, বিজিবি এসে মেশিন চালানো বন্ধ করে দেওয়ায় তাঁরা তা তুলে নিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী তিস্তাপারের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, প্রায় এক কেজি ওজনের একটি কয়লার টুকরা তিনি নিজের কাছে রেখেছেন। সেটি দেখিয়ে তিনি বলেন, পাথর তোলার সময় মাত্র ২০-২৫ ফুট নিচ থেকে এটি উঠে এসেছে। এ রকম আরও অনেক টুকরা পাওয়া গেছে।
দহগ্রাম ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’ লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম জানান, খবর পেয়ে সেখানে তাঁদের লোক গিয়েছিলেন। তাঁরা কয়লার কয়েকটি টুকরা নিয়ে এসেছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লা বলেন, ‘আমাকে দহগ্রাম ইউপির চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে তদন্ত করে সার্বিক বিষয় খনিজসম্পদ মন্ত্রণালয়কে জানানো হবে। যাতে তারা জরিপ করে যথাযথ ব্যবস্থা নিতে পারে।’

সূত্র: প্রথম-আলো.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×