somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাশক্তির পরাজয় - বিশ্বাসের বিজয়

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৩০ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র মদ নিষিদ্ধ করে একটি আইন জারী করল।
মুসলিম হোক, অমুসলিম সকলের কাছেই এই বার্তা পৌছে গেল যে মদ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।
আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমেরিকার সরকার এই আইনটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিল।
এর পরিণতিতে প্রায় পাঁচ লক্ষ্য মানুষ জেলে বন্দি হল। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হল এই আইন বাস্তবায়নের জন্য। হত্যাকান্ডের শিকার হল হাজার হাজার মানুষ।
কিন্তু মজার ব্যাপার হল, যার জন্য এত আয়োজন সেই মদ খাওয়ার পরিমাণে কমতি হল না। উপরন্তু লোকজন নিজেদের ঘরে মদ তৈরি করতে শুরু করল। যখন তারা দেখল সরকারীভাবে মদকে নিষিদ্ধ করা হয়েছে। মদ উৎপাদনের প্রক্রিয়া বেশ অসাস্থকর এবং নোংরা। অসাস্থকর হওয়ার কারনে বিভিন্ন ধরণের অসুখ-বিসুখ ছড়িয়ে পড়তে লাগল।
চার বছরের কঠিন দুর্বিষহ সময়ের পর আমেরিকা সরকার বাধ্য হল এই আইনকে বাতিল করতে। তথাকথিত সুপার পাওয়ার পরাক্রমশালী আমেরিকা একটা আইনকে প্রয়োগ করতে পারল না। বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী সভ্য জাতি তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও মদ নিষিদ্ধ করতে সম্পূর্ন ব্যর্থ হল।

এবারে আসুন চৌদ্দশ বছর আগে ফিরে যাই।
একই ধরণের আরেকটি পরিস্থিতি। মদীনাতুল মুনাওয়ারা।
জিবরাঈল(আঃ) আল্লাহ্‌র রাসুল মোহাম্মাদ(সঃ) এর কাছে এসে হাজির হলেন...
"হে মুমিনগন, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক যাতে তোমরা কল্যান প্রাপ্ত হও।"-[সুরা মায়েদা, আয়াত-৯০] এই আয়াতটি নিয়ে।

একটি মাত্র আয়াত। মদের উপর নিষেধাজ্ঞা জারি করে আল্লাহ্‌ তায়ালার পক্ষে থেকে রাসুলুল্লাহ(সঃ) এর কাছে নাজিল হল। রাসুলুল্লাহ(সঃ) কোন পুলিশ বাহিনী, সেনাবাহিনী কিংবা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা কোন সাহায্য ছাড়াই সাহাবীদের কাছে শুধু এই আয়াতটি পড়ে শোনালেন।
সাহাবারা এটা শুনামাত্র রাস্তায় বেড়িয়ে পড়ে ঘোষণা দিলেন "মদ খাওয়ার বৈধতা আর ইসলামে নেই।"
আনাস ইবনে মালিক(রাঃ) বলেনঃ "আমি কয়েকজন সাহাবাকে মদ পরিবেশন করছিলাম। আমরা তখন শুনলাম রাস্তায় ঘোষণা দেওয়া হচ্ছে "মদ খাওয়া এখন থেকে হারাম" তৎক্ষণাৎ আমি হাত থেকে মদের জগ ছুড়ে ফেলে দিলাম। এবং সাহাবারা সকলে হাত থেকে মদের গ্লাস ফেলে দিলেন। যাদের মুখে মদ লেগেছিল তারা সেটা মুখ থেকে থুথু দিয়ে ফেলে দিলেন। তাদের মধ্যে এমনো অনেকে ছিলেন যারা মদ গিলে ফেলেছেন। এ কারনে তারা ভমি করে পেট থেকে মদ উগলে দিতে সর্বোচ্ছ চেষ্টা করলেন।"
বলা হয়ে থাকে মদীনার রাস্তায় এরপর মদের বন্যা বয়ে গিয়েছিল। এভাবে মানুষ নিজেদের জমিয়ে রাখা মদকে ধ্বংস করে দিল। আল্লাহ্‌র আইন বাস্তবায়ন হয়ে গেল। "মদ হারাম" এই খবর শুনামাত্র সাথে সাথে তা বাস্তবায়ন হয়ে গেল। কোন পুলিশ কিংবা আইন প্রয়োগকারী সংস্থা ছাড়াই আল্লাহ্‌র আইন কার্যকর হয়ে গেল। আল্লাহ্‌ তায়ালার উপর সাহাবাদের বিশ্বাস এবং ভালবাসার বিজয় হয়ে গেল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×