কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া সম্পূর্ন মিথ্যে অজুহাতে যারা আফগানিস্তানে আগ্রাসন করে লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করেছে, ব্যপক বিধ্বংসী মরনাস্ত্র থাকার মিথ্যে অজুহাত তুলে ইরাকে আগ্রাসন চালিয়ে হাজার বছরের ঐতিহ্যবাহী ইসলামী স্থাপনা ধ্বংস করেছে, মুসলিম হত্যা করেছে, দীর্ঘদিন ধরে যারা ফিলিস্তিন থেকে নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করে সন্ত্রাসী ইসরাইলিদের অন্যায়ভাবে বসিয়ে রেখেছে, অতি সম্প্রতি যারা মিশরে গড়ে উঠা সম্ভানবাময় ইসলামী শক্তিকে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে উতখাত করেছে, এখনো যারা অহরহ পাকিস্তানি মুসলিম নারী,শিশুদের ড্রোন হামলা চালিয়ে হত্যা করছে, সেই আমেরিকা জামায়াত-শিবিরের ভাইদের দাবী করা ইসলামী রাজনীতিক কাদের মোল্লাকে বাঁচানোর চেষ্টা করছে কেন ?
ওরা তো সবসময়ই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ও ধবংসের নেতৃত্ব দিচ্ছে। যারা মিশরের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধের ইন্ধন ও সবরকম সহায়তা দিয়েছে তারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের সহায়তা করছে কেন ? তাদের কীসের ঠেকা পরেছিল যে শেষ মুহুর্তে এসে জামায়াতের পক্ষে উকালতি করবে! নিঃসন্দেহে এই কুফফারদের উদ্দেশ্য ভালো নয়। এই সহায়তার বদলে এরা জামায়াতের মাধ্যমে কী উদ্ধেশ্য হাসিল করতে চায় জামায়াত-শিবিরের ভাইদের ভেবে দেখা উচিত।
বিশ্বব্যাপী মুসলিমদের উপর ধ্বংসলীলা চালানো আমেরিকার উদ্দেশ্য যে ইসলামী আন্দোলন ও মুসলিমদের জন্য ভালো হবে না এটা সহজেই অনুমেয়। গতকালের শোক তাই আজ পরিণত হয়েছে শংকায়।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




