somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃআসমাউল বিশ্বাস
মেঘের ছায়া-- ভালো লাগা থেকে লেখালেখি, খারাপ লাগা থেকে লেখালেখি, কষ্ট পাওয়া থেকে লেখালেখি , আনন্দ ভেসে ভেসে লেখালেখি। nn'মায়ানগরীর বৃষ্টিকথন' প্রথম ও যৌথ কাব্যগ্রন্থ।

হরতালের অর্থবহতা

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।

-হ্যালো জামাল।
- হ্যালো জামাল,আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ?
- হ্যাঁ রেখা শুনতে আমি আপনাকে শুনতে পারছি ।
-জামাল,আপনি মতিঝিল আছেন । ওখানের হরতাল পরিস্থিতি কি ?
-রেখা,আপনি জানেন মতিঝিল বাণিজ্যিক শহর। তবে এখানে কোন বড় ধরণের ঝামেলা হয় নি।
- তাহলে ওখানে কোন কেও আহত নিহত হয় নি বুঝাচ্ছেন,জামাল ?
-না রেখা,এখানে কোন হতাহত হয় নি ।
-জামাল,অবস্থার কোন অবনতি হলে আমাদের জানাবেন ।
প্রিয় দর্শক, মতিঝিল এ আমাদের রিপোর্টার জামাল ছিলেন তিনি ওখান হতে সর্বশেষ তথ্য দিলেন । ওখানে কোন হরতাল হচ্ছে না।
প্রিয় দর্শক,এখন আমরা হরতাল পরিস্থিতি জানতে কাওরান বাজার এলাকায় যাব ।
ওখানে আছেন আমাদের রিপোর্টার মুকুল ।
-হ্যালো মুকুল। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ?
-হ্যাঁ রেখা । আমি আপনাকে শুনতে পারছি ।
- মুকুল,কাওরান বাজারের হরতাল এর পরিস্থিতি কি ? আমাদের জানেন।
-হ্যাঁ,রেখা । আমি যেখানে দাড়িয়ে আছি কাওরান বাজারে,এখানে খুব ভয়াবহ।
-মুকুল,ওখানে কি কেও মারা গেছে ?
- হ্যাঁ রেখা, এখানে একটু আগে দুপক্ষের গোলা গুলিতে এক জন স্পট ডেট হয়েছে। আরও ২০ জন ঢাকা মেডিকেল এ নিয়ে যাওয়া হয়েছে । যখন তখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমাকে এখন রাখতে হবে রেখা ।
-আচ্ছা মুকুল। পরে আপনার সাথে যোগাযোগ করবো।
-প্রিয় দর্শক,মুকুল আমাদের জানালেন কাওরান বাজার এলাকায় হরতাল এর পরিস্থিতি খুব খারাপ।
(হতাশ জামাল । কারণ হতাহত এর সংবাদ না থাকায় তাকে টিভি তে বেশীক্ষণ দেখানো হোল না। অপর দিকে মুকুল খুব খুশি যে এমন করে হতাহত এর খবর টা ছড়িয়ে দিতে পারার জন্য। সবার নজর থাকবে বিভিন্ন সময়ের খবরে তার রিপোর্টের দিকে। ভাবতেই ভালো লাগছে। চ্যানেল এর কর্মীরাও অনেক খুশি।)


২।
সংবাদ সম্মেলন মাননীয় বিরোধী দল ।
-আজ সারাদেশে সর্বাত্মক ভাবে হরতাল পালন হয়েছে । এতে আমাদের দশ জন নেতা কর্মী মারা গেছে । আমাদের হরতাল সফল ও সার্থক হয়েছে । আশা করি দেশ বাসী এর পরও আরও রক্ত লাগলে দিবেন ।
(মৃত্যুর সংবাদ বাড়িয়ে দিলো তাদের হরতালের অর্থবহতা)

সংবাদ সম্মেলন সন্মানিত সরকারী দল।
-আমাদের বিরোধী দল সারা দেশে হরতাল করে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা প্রায় পনের জন পুড়িয়ে মেরেছে ? তাদের কে প্রতিহত করুণ ।
(মনে হয় আরও পনের জন মরলে বিরোধী দলের উপর দোষ দিতে সুবিধা হতো)


৩।
-হ্যালো স্যার ,দারুণ একটা ছবি তুলেছি ।
-কি ছবি তুলেছো ? দ্রুত বোলো ।
-স্যার যখন এক পিকেটার পুলিশ এর মাথায় বাড়ি দিচ্ছিল কপাল ভালো আমি পাশে ছিলাম । তুলে ফেললাম ছবিটা তুলে ফেললাম । স্যার কয়েকটা পিকেটার যখন পুলিশ কে মারছিল তখন ছবি তুললাম । স্যার একটা ছবিতে তো পুলিশ এর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল এমন ।
-- আচ্ছা , তুমি এখন রাখো । রাসেল ফোন করেছে । ও কি ছবি তুলেছে একটু খোঁজ নি । আর শুনো ছবি হিট হলে বোনাস পাবে ।
-আচ্ছা স্যার ।
(খুশিতে মন ভরে যাচ্ছে। ফারুখ এর ছবি গুলোর দিকে তাকায় আর মন ভরে যায়)
- হ্যালো রাসেল । তোমার খবর কি ? তুমি কথায় আছো ?
-স্যার আমি সাহাবাগ আছি । স্যার পুলিশ পিকেটার দের দাবড় দিচ্ছিল আর পিকেটাররা মাঝে মাঝে পুলিশ কে দাবড় দিচ্ছিল । স্যার এরকম কিছু ছবি তুলেছি।
--ধুর মিয়াঁ , এইটা কোন ছবি হইলো ? আমি কি কার্টুন পেপার ছাপাই ? কোন আহত নিহতের বা রক্তাক্ত ছবি আছে নাকি ?
- না স্যার...
(ফোনটা কেটে দিলেন পত্রিকার বস। মন খারাপ হয়ে গেলো রাসেলের । বস এর মুড খারাপ হয়ে গেলো কোন নিহতের ছবি না পেয়ে)


#দেশে যেন লাশ নিয়ে খেলা হচ্ছে। লাশের রাজনীতি হচ্ছে । যারা লাশ দেখাতে পারে তারাই ততো বেশী ক্ষমতাশালী । তাদের জনপ্রিয়তা বেশী ।
#মানুষের স্বপ্ন নিয়ে মানুষ খেলে । স্বপ্ন ভেঙ্গে , জীবন ভেঙ্গে দিয়ে মানুষ যেন যৌবনের খেলা খেলে। অন্যজন যৌবন বিলিয়ে দিয়ে আপনাদের সুখের ব্যবস্থা করে দেয় আর আপনারা এই অভাগেদের পোক দেন ।
আপনারা আমাদের জীবন নিয়ে খেলেন । আমাদের সুখ কেড়ে নিয়ে আমাদের লাশের উপর আপনারা মিষ্টি খান, ঝাল খান, কৈ মাছ খান পারলে গরুর মাংস দিয়ে আলু ভর্তা খান ।
(মাথায় রাখবেন প্রকৃতি অসমতা পচ্ছন্দ করে না। এটা প্রকৃতির নিত্যতা সূত্র।)



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×