বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের মাসিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। বর্তমানে বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবনটি খুবই ঝুকিপূর্ণ। ১৯৩০ সালে প্রতিষ্ঠার পর বিদ্যালয়টি কাঁচা মাটির ঘরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। ১৯৯৪ সালে এলজিইডি বিদ্যালয়ে আইডিয়াল প্রকল্পে টিনসেডের একটি ভবন নির্মাণ করে। নির্মাণের বহু বছর পার হলেও ভবনটির উল্লেখযোগ্য কোন মেরামত হয়নি। ফলে দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং টিনের চালে ফুটো হওয়ায় হালকা বৃষ্টিতেও শ্রেণি কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ ভবনের ৫টি কক্ষের মধ্যেই ৪টি কক্ষ একেবারেই ব্যবহারের অনুপযোগী। পরে নতুন একটি ভবন নির্মাণ হলেও ছাত্র-ছাত্রী বেশী হওয়ার কারনে নতুন এবং পুরাতন উভয় কক্ষগুলোতেও পাঠদান কার্যক্রম চালু আছে। বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এ ভবনে ক্লাশ করতে চাচ্ছে না আবার ক্লাশ না করলেও তো উপায় নেই। তাই জীবনের চরম ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা ক্লাশ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে বিদ্যালয়টি মেরামত না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারী সাহায্য সহযোগীতা দিয়ে বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবন মেরামত করা প্রয়োজন। ঝুকিপূর্ণ ভবনে ক্লাশ নেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা এবং প্রধান শিক্ষক গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি কিন্তু এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার সর্বসাধারণ উদ্বিগ্ন। তারা জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়া শাজাহানপুরে ঝুকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।