সাদা মেঘে, তোমার ছবি আঁকা
তোমারই স্বপ্ন নিয়ে বেঁচে থাকা
এরই নামকি ভালোবাসা।
মনে পড়ে সেদিনের কথা
হেটেছি দুজন হাত ধরে
সবুজ মাঠের মাঝে
বেঁধেছিলাম দুজনে স্বপ্ন দুচোখে
সিমাহীন সুমধুর।
সময়ের সাথে চলে গেছ তুমি
রেখে গেছো কিছু স্মৃতি
সেই স্মৃতির মাঝে খুঁজে পাই তোমায়
এ যেন এক অদ্ভূত অনুভূতি
একাকী জীবনে তোমায় ছাড়া
একাকী আমি অসহায়
ছলছল জল চোখে নিয়ে
পাথর বাগান আজ এ হৃদয়।
স্বপ্ন ছায়ার পৃথিবীতে
হাতছানি দেয় আঁধার
আর, আলো!
সে তো মরিচীকা
পাবো কি কখনো ফিরে আবার!!!!........
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


