somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওই রকম গল্প আমার জীবনেও ঘটতে পারত.........

২২ শে জুন, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কোথাকার কে তার জন্য আমি ভেবে মরছি।
অচেনা একটা ছেলে যাকে আমি চিনিও না তাকে নিয়ে ভেবে মুখচোখ শুকিয়ে ফেললাম।
ছেলেটার প্রায়ই প্রতিটা গল্পে একটি নাম। মনে হয় ওই ছেলেটার গার্লফ্রেন্ড। তাহলে আমি কেন তাকে নিয়ে ভাবছি! আজিব তো।
ভাবার প্রশ্নই আসত না যদি আজকে ওই ফাজিলটার ব্লগ না পড়তাম।
ব্লগ পড়া একরকম নেশা হয়ে গেছে। ব্লগ নিয়মিত পড়া হয়। বিভিন্ন টাইপের লেখা, ভালই লাগে। মানুষের এত কথা আসে কোথা থেকে। কত মানুষ কত ধরনের চিন্তা ভাবনা। বাপরে।
ব্লগ পড়লেও ন্যাকামী টাইপের লেখা গুলো পড়ি না। ব্লগে ভালবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলে। কাজের কাজ ঘোড়ার ডিম।
ভার্সিটিতে যাওয়ার আগে কিছু সময় আছে। ভাবলাম ব্লগ থেকে ঘুরে আসি। একটা গল্প টাইপের লেখা চোখে পড়ল। কিছু টাইম পাস করা যাক। একি! পড়তে গিয়েই ভয়ানক ভীষম খেলাম।
চোখের পলকে পড়ে ফেললাম। অদ্ভুত তো। মনে হল আমার কথাই আমাকে বলা হচ্ছে। খানিকটা রাগও হল। শুরু হতে না হতেই শেষ। এটা গল্প ছিল নাকি সতি্য। কমেন্ট গুলোও পড়লাম। নাহ গল্পই ছিল। কেন জানি বিশ্বাস হল না। লেখকের নাম দেখলাম। এত সুন্দর করে গল্প লেখে কি করে ছেলেটা। আরো অনেক গল্প আছে ছেলেটার। সময় পেলাম না গল্প গুলো পড়ার।
ভার্সিটিতে চলে গেলাম। আর অবাক হয়ে খেয়াল করলাম ক্লাশে কোন মনযোগই নাই। গল্পটা থেকে মন সরাতেই পারছি না। মনে হল মাতালের মত আচ্ছন্ন হয়ে আছি। ক্লাশে নয় গল্পে।
আজ আড্ডা বাদ।
ক্লাশ শেষে সোজা বাড়িতে। আর সামান্য ফ্রেশ আর খেয়ে সোজা আমার রুমে, পিসির সামনে।
আবারো গল্প পড়া শুরু । একটা, দুইটা, তিনটা......... পড়তেই থাকলাম। সবগুলো লেখা যেন আমাকে নিয়ে লেখা। অদ্ভুত একটা ছন্দ। কিছুটা মোহ।
সবগুলো গল্প শেষ করতে পারলাম না। অতো গল্প পড়া যায় নাকি।
ছাদে এসেই অস্থিরতা শুরু। আমাকে নতুন করে আবিস্কার করলাম। নিজেকে অনেক হাল্কা মনে হচ্ছে। আমার প্রিয় মানুষটি যদি এরকম রোমান্টিক হত। আমি যদি ওর গার্লফ্রেন্ড হতাম! হতাশাই মন ভারি হয়ে গেল। ওর গার্লফ্রেন্ড তো অন্য কেউ। ছি ছি! আমি এসব ভাবছি কেন?
আমি কেন কাবাব মে হাড্ডি হতে যাব। মনকে শান্ত করার চেষ্টা করলাম। বৃথা চেষ্টা।
আচ্ছা ওর তো নিশ্চয় ফেসবুকে অ্যাকাউন্ট আছে। দেখি তো ওকে ফেসবুকে পাই কিনা।
ফেসবুক ওপেন করায় ছিল। ওর নাম লিখতে গিয়েই মন বিদ্রোহ করে ওঠল। মেয়ে হয়ে কিভাবে একটা ছেলেকে রিকোয়েস্ট পাঠাই? রিকোয়েস্ট পাঠালে নিশ্চই আমাকে সস্তা মনে করবে। আমি সস্তা হতে যাবো কেন?
রিকোয়েস্ট না পাঠাই অন্তত ছেলেটাকে দেখি কিরকম দেখতে।
সার্চের জায়গায় নামটা লিখলাম।
চোখ দুটো ঝাপসা হয়ে এল।

বি.দ্র. আমি এই প্রথম কোন গল্প লিখলাম। এটা কিন্তু একটা গল্প।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১২:২৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×