টিউটোরিয়াল পরীক্ষা এইচ.এস.সি-২০০৮
বিষয়ঃ- রসায়ন (১ম পত্র)
সময়ঃ- ১ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমাণঃ ৫০
( যে কোন ১২ টি প্রশ্নের উত্তর দাও )
(রাসায়নিক সাম্যাবস্থা, অম্ল-ক্ষারক সাম্যাবস্থা, তড়িৎ পরিবাহিতা ও বৈদ্যুতিক বিশ্লেষণ)
উভমুখী বিক্রিয়া ও একমুখী বিক্রিয়া কাকে বলে?
রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝ ? রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল-ব্যাখ্যা কর।
ভর ক্রিয়া সুত্রটি গাণিতিক ব্যাখ্যাসহ লিখ।
সাম্যধ্রুবক Kp ও Kc বলতে কি বুঝ ? এদের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
রাসায়নিক সাম্যের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর।
লা-শ্যাটেলিয়ারের নীতির আলোকে নিচের বিক্রিয়ার উপর চাপ ও তাপের প্রভাব আলোচনা কর।
N2 + 3H2 ↔ 2NH3 ∆H= -92kJ/mol
N2 + O2 ↔ 2NO ∆H= +168kJ/mol
PCl5 (g) ↔ PCl3 (g) + Cl2 (g) এই বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ α হলে Kp এবং Kc এর রাশিমালা উপপাদন কর।
60ºC তাপমাত্রায় ও 3 atm চাপে 31.2% PCl5 বিয়োজিত হয়। উক্ত বিয়োজনে Kp ও Kc এর মাণ নির্ণয় কর।
অম্ল ও ক্ষারক এর প্রোটনীয় মতবাদ আলোচনা কর।
অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক বলতে কি বুঝ ?
পানির আয়নিক গুনফল বলতে কি বুঝ ? এর থেকে pH স্কেল কিরূপে প্রতিষ্ঠিত হয় তা লিখ ।
বাফার দ্রবণ বলতে কি বুঝ ? অম্লীয় ও ক্ষারীয় দ্রবণে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা কর।
অম্লীয় ও ক্ষারীয় দ্রবণের pH গণনা কর।
বাফার দ্রবণের গুরুত্ব আলোচনা কর।
H2SO3 ও H2SO4 এর মধ্যে কোনটি বেশী শক্তিশালী? কেন?
Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন?
H2O একটি উভধর্মী যৌগ-ব্যাখ্যা কর।
ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রদ্বয় বিবৃতি ও ব্যাখ্যা কর।
তড়িৎ প্রলেপন বলতে কি বুঝ ? এটা কি উদ্দেশ্যে করা হয়?
Prepared by-
Md. Ataur Rahman
CSE- 043016, RUET
Phone- 01199454660
Email: [email protected]
Friday, March 21, 2008, 3:43:22 PM
টিউটোরিয়াল পরীক্ষা এইচ.এস.সি-২০০৮
বিষয়ঃ- রসায়ন (১ম পত্র)
সময়ঃ- ৩০ মিনিট
পূর্ণমাণঃ ৫০
(সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক)
Cu (s) + ZnSO4 (aq) = CuSO4 (aq) +Zn (s) বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্তভাবে ঘটে কি? (Cu2+/Cu এবং Zn2+/Zn এর বিজারণ বিভব যথাক্রমে + 0.34 V ও – 0.76 V )
Zn/Zn2+ এবং Ag/Ag+ ইলেকট্রোড সমন্বয়ে একটি কোষ গঠন কর ও কোষ বিক্রিয়া লিখ।
প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.3394 Volt—ব্যাখ্যা কর।
XeF2, XeF4 ও XeF6 অণুর আণবিক গঠন কিরূপ, তা অংকন করে দেখাও।
নিষ্ক্রিয় গ্যাসসমূহের ২ টি করে ব্যবহার লিখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


