জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে প্রশাসন কতটা সতর্ক? ঠিক জানি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ একটা আফগানিস্তান, একটা সিরিয়া, একটা পাকিস্তান হতে দেরি নেই। যে হারে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলো মাথা চারা দিয়ে উঠছে তাতে মনে হয় অদূর ভবিষ্যতে কোন সাম্রাজ্যবাদী দেশ যদি তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে বাংলাদেশ জঙ্গিবাদে ছেয়ে যাবে। তারা দেশে অরাজকতা শুরু করে দেবে। আমার এ্ই কথায় ইসলামপ্রিয় কিছু মানুষ হয়ত প্রতিবাদ করবেন। বলবেন আমার অবস্থান কি তাদের বিপক্ষে? আমি বলবো ইসলামে সন্ত্রাসবাদ নেই। কিন্তু এই জঙ্গিরা সন্ত্রাসের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। এরা বিভ্রান্ত হয়ে গেছে। এখন শুধু সলতেয় একটু আগুন দিলেই ফেটে যাবে। এদের কাছে যে ইসলামটা আছে তা প্রকৃত ইসলাম নয়। এরা মোল্লা ও অতি পণ্ডিত শ্রেণীর বিশ্লেষণে একটা দুর্বোধ্য ও জটিল মাকড়সার জালের মত রূপ নিয়েছে। তাদের এই ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে জীবনে শান্তি আসবে না। এরা পশ্চাতমুখী। এদের ইসলাম ফতোয়া ও না না মতভেদে পরিপূর্ণ। এটা কিছুতেই আল্লাহর বলা সেরাতুল মোস্তাকীম নয়। এই ইসলামটা প্রতিষ্ঠিত হলেও কোন লাভ নেই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে এরা জেগে উঠছে। এদের কে টার্গেট করে সাম্রাজ্যবাদী দেশগুলো আমাদের দেশে হামলা চালাতে পারে অদূর ভবিষ্যতে । অতএব সাবধান। এদেরকে সত্য ইসলামের আলো দিয়ে সংশোধন করা জরুরী হয়ে পড়েছে।
অবস্থা কিন্তু ভয়ঙ্কর! জঙ্গিবাদে ছেয়ে যাচ্ছে দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।