কয়েকদিন আগে বাংলালায়ন নিয়ে বাংলানিউজ২৪.কম ধারাবাহিকভাবে কয়েকটি সংবাদ ছাপে। এর একটি লিংক খুজে পেয়েছি। । ভালো করে খুজলে বাকীগুলোও পাওয়া যাবে। তবে বিশেষভাবে প্রমাণ করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছিনা। বিষয় এই যে এখনো বাংলালায়ন একই ধরনের সমস্যা করেই চলেছে। কিন্তু বাংলানিউজে এখন আর এরকম কোন প্রতিবেদন আসছে না। তবে ভালো করে খেয়াল করে দেখলাম বাংলা নিউজে বাংলা লায়নের একটি বিজ্ঞাপন ঝুলছে। বুঝে গেলাম আসলে মাজেজাটা কি।
এই হচ্ছে আমাদের দেশের মিডিয়ার চরিত্র! কারো পেছনে তারা লাগে, ধারাবাহিকভাবে একটার পর একটা প্রতিবেদন ছাপে। কদিন পরে দেখি পত্রিকার পাতা জুড়ে ঐ কোম্পানীর একেকটা বিজ্ঞাপন। খেল খতম। আসলে এইটুকুর জন্যই ঐটুকু করা।
কয়েকদিন দেখলাম রূপগঞ্জের জনৈক মোশাররফ নামক এক ব্যাক্তিকে নিয়ে ধারাবাহিক রিপোর্ট। সম্ভবত সে জমিজমা সংক্রান্ত ব্যবসায় বাংলানিউজের মালিকের প্রতিদ্বন্দ্বী। না হলে এমনভাবে কারো পিছু লাগার আর কোন মানে থাকতে পারে না।
মিডিয়া যদি এইকাজে ব্যবহৃত হয় তাহলে কদিন পর মিডিয়ার সব গেৌরব হারিয়ে যাবে । সেখান সত কর্মীগণ পালিয়ে যাবেন অথবা অন্যায়ের সাথে আপস করবেন। আর মানুষের কাছে মিডিয়ার গ্রহণযোগ্যতাও হারাবে। আজকে যেমন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেয়, দুর্বলের প্রতি সহযোগিতা করে কদিন পর তারা তা করতে সাহস করবে না। কারণ সেটাও প্রতিহিংসাপরায়ণ সংবাদ বলে তারা মনে করতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




