somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেবে দেখবেন কি, কিভাবে আপনার ধর্মের প্রতি দরদ আপনার ধর্মেরই ক্ষতি করছে?

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। আপনার প্রত্যেকটি স্ট্যাটাসের মূল প্রতিপাদ্য যখন গিয়ে 'ফাসি চাই' এ গিয়ে ঠেকে তখন বুঝতে ।হবে আপনি মানসিক বিকারগ্রস্ত শাহবাগী।

২। আপনি নাস্তিক, কিন্তু আপনার প্রতি স্ট্যাটাসের প্রতিপা্দ্য বিষয় যদি হয় ইসলামের সমালোচনা, রসুলের উপর আক্রমণ তখন বুঝতে হবে আপনি ইসলাম বিদ্বেষী।

৩। আপনার প্রতিটি কথায় যখন সনাতন ধর্মের অথবা ইসলামের সমালোচনার বাণী বেরিয়ে আসে তখন বুঝতে হবে আপনি উগ্র সাম্প্রদায়িক, গোড়াপন্থী লোক।

৪। আর আপনার প্রতিটি স্ট্যাটাস যখন একটি নির্দিষ্ট দলকে টার্গেট করে লেখা হয় তখন বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে। এটা মানসিক ভারসাম্যহীনতা।

এইরকম আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। তবে উপরের প্রত্যেকটা ক্যাটাগরিই ছোয়াচে। এর বংশবৃদ্ধি ঘটে চলেছে। অর্থাত শাহাবাগের প্রতিবাদ করতে গিয়ে সেই প্রতিবাদী অংশটাও এখন তাদেরই মত চরিত্র ধারণ করেছে। ওরা যেমন কথায় কথায় ফাসি চাই, ফাসি চাই করতো এরাও এখন তাই করে। ওরা যেমন গালাগালি করতো এরাও গালাগালি করে।

তাহলে ভিন্ন দুই প্রান্তের দুটো অংশের মধ্যে ব্যবধান কি রইলো? কিছুই না। দুটোই উগ্রগ্রুপ। চরমপন্থায় দুটোই প্রথম সারিতে। পার্থক্য শুধু এ একটা নিয়ে আর ও অন্য একটা নিয়ে। কিন্তু চরিত্র ও আচরণগত দিক দিয়ে তারা একই, উগ্র, গোড়া।

কিন্তু কথা আছে। আপনি যখন একজন শাহাবাগী হন, আপনি যখন একজন নাস্তিক হয়ে এসব করেন তখন আপনাকে বলার কিছু নেই। কারণ, আপনি কারো কাছে বাধা নন। আপনার কোন অভিভাবক নেই। কিন্তু আপনি যখন ইসলামের পক্ষ নিয়ে লড়েন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি গোটা একটি জাতির প্রতিনিধিত্ব করছেন। আপনার সামান্য ত্রুটি, চরিত্রগত স্খলন পুরো জাতির উপর প্রভাব ফেলবে। যে ফেসবুকে নেই, সাধারণ বিশ্বাসী মুসলামান তারাও এর শিকার হবে। তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারা তো আপনাকে সেই প্রতিনিধিত্ব করার অধিকার দেয় নি। তাহলে আপনি কোন অধিকার বলে গোটা ধর্মটাকে তামাশার বস্তু বানাচ্ছেন? কোন অভিধান থেকে গালি ধার করছেন? আপনি যখন ধর্মবিদ্বেষীদের নাস্তানুবুদ করতে গিয়ে তাদের যুক্তি না খন্ডে তাদেরকে গালি দিচ্ছেন। তারা আপনাকে প্রশ্ন করছে এটা কোরানের কোন সুরার কত নম্বর আয়াত। এর চাইতে লজ্জাষ্কর আর কি থাকতে পারে? এর মাধ্যমে তো আপনি গোটা জাতিটাকে অপমান করছেন। আপনি যদি মনে করেন তাদেরকে যুক্তি দিলে তা মানে না তাহলে তাদের কাছে যান কেন? তাদেরকে দমন করার ঠিকাদারী আপনি কবে পেয়েছেন?

না, আপনি প্রকৃত পক্ষে ইসলামের প্রতিনিধিত্ব করছেন না। আপনি হয় ইচ্ছায় হোক অথবা অন্যের দ্বারা ব্যবহৃত হয়ে-আপনি নিজেই ইসলামকে নাস্তিকদের থেকেও বেশি অপমানিত করছেন, রসুলকে অপমানিত করছেন। আর ভিন্ন ধর্মীদের সাথে সম্প্রীতি নষ্ট করে, তাদের দেব-দেবীদের গালাগালি করে আপনি মানবজাতির ঐক্যের বিনষ্ট করছেন। আপনি মানবতার শত্রু। আশা করি আপনার অহঙ্কারী চেতনায় এটা সামান্য হলেও আঘাত করবে। আফটারঅল অহঙ্কার মানুষকে অন্ধ করে দেয়। আর আঘাতের ফলে সম্বিত ফিরে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×