আমাদেরকে অনেকগুলো আত্মহত্যা দেখতে হবে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা শুধুমাত্র রাজনৈতিক কারণে কিংবা ক্ষমতা দখল কিংবা ক্ষমতাকে ধরে রাখার জন্য চলন্ত বাসে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করছে তারাও নিশ্চয় আমার আপনার মত মানুষই। তাদেরও মন বলে পরিশীলিত একটি বস্তু আছে। যখন এতগুলো মানুষ পুড়ে মারা পড়ে তখন তারাও নিশ্চয় খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় কাবাব হওয়া সেই মানুষগুলোর বিকৃত দেহগুলো দেখে থাকে। নিশ্চয়ই তারাও এরপর খাওয়া-দাওয়া করে, ঘুম যায়। কিন্তু কখনো কি তাদের মনে অপরাধবোধ জাগ্রত হয় না? যে যাই বলুক, আমার ধারণা, নিশ্চয় তাদের মনে অপরাধবোধ জাগ্রত হয়। এরাও মানসিকভাবে নিজেদেরকে অপরাধী মনে করে। হয়তো এরপরেও তারা স্বাভাবিক মানুষের মত চলাফেরা করে। কিন্তু দিন যত যাবে ততই তাদের মনে এ নিয়ে অনুশোচনা বাড়তে থাকবে। আমরা যেমন তাদেরকে এখনই পশুর মত বলে মনে করছি তারাও একদিন নিশ্চিত হবে যে তারা আসলেই পশু। একজন মানুষ হয়ে পশুর মত বেঁচে থাকা কি মানুষের পক্ষে সম্ভব? অবশ্যই নয়। মানুষের মনের যন্ত্রণা তার শরীরের যন্ত্রণাকে কখনো কখনো অতিক্রম করে। তাই এ ব্যাপারে নিশ্চিত হতে পারি যে- হয় আগামী কাল, নয় পরশু কিংবা আরো পরে, কিংবা আরো আরো পরে আমরা কিছু মানুষের আত্মহত্যার মিছিল দেখতে পাব। তারা কারা? তারা সেই মানুষগুলো- যারা আজ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে কাবাবে পরিণত করছে। কারণ, মানুষ এত পাপ নিয়ে বেঁচে থাকতে পারবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন