এই মানুষগুলোকে বাঁচিয়ে তুলতে কী খুব বেশি কিছু করতে হবে?
১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু ইচ্ছা, সামান্য কিছু উদ্যোগ, খানিকটা আন্তরিকতা বাঁচিয়ে দিতে পারে সাগরে ভাসতে থাকা অনেকগুলো মানব সন্তানদের। খুব বেশি টাকার দরকার নেই। এই ক'টা মানুষকে আশ্রয় দিলে কোন দেশ অর্থনীতিতে ধসে পড়বে না। এমনকি তাদেরকে আশ্রয় দিলে নিজেদের ভাগও খুব একটা কমে যাবে না। তোমরা যা অপচয় করছো তার অতি সামান্য অংশ দিলেই তারা তাতে ডুবে যাবে। যে বিরানভূমিগুলো খালি করে রেখেছ সেখানে তাদেরকে ছেড়ে দিলে তারা হারিয়েই যাবে। তখন স্যাটেলাইটের ক্যামেরা দিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাছাড়া এরা পরিশ্রম করে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তোমাদের উপর তাদেরকে চিরকাল নির্ভরশীল হয়ে থাকতে হবে না। নিজেরাই যোগাড় করে নিতে পারবে নিজেদের খাবার। তাদের জন্য এখন শুধু প্রয়োজন একটু আশ্রয়। প্রয়োজন শুধু অথৈ সাগর থেকে ডাঙায় উঠে আসতে বন্দুকের নলকে একটু অবনত করা, উদ্ধত ব্যাটনকে খানিকটা শান্ত হতে দেওয়া। সামান্য এতটুকু সুযোগ কি তারা পাওয়ার অধিকার রাখে না? যদি এতটুকুই না করতে পার তবে নিজেদের কীভাবে মানুষ হিসেবে দাবী করছো? কেনইবা মসজিদ, মন্দির, গীর্জা আর সিনাগগে অর্থ দান করছো? স্রষ্টাকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ঘুষ দিয়ে জান্নাত/স্বর্গ বাগিয়ে নেওয়ার ধান্দা করছো?

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন