বৃহস্পতিবার থেকে ফেনীতে শুরু হয়েছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা। প্রথম এ ইজতেমায় প্রায় ৫ লাখ লোকের জমায়েতের ধারণায় যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
চিন্তা করা যায় ৫ লাখ লোকের জমায়েতের জন্য প্যান্ডেলসহ যাবতীয় ব্যবস্থা হয়েছে সম্পূর্নই মানুষের স্বেচ্ছা শ্রম ও অনুদানে।
আসলেই মুসলমান জাতির পক্ষে সবই সম্ভব। ইজতেমার শৃংখলাও পৃথিবীর দৃষ্টান্ত।
কিন্তু অবাক হই কষ্ট পাই তখনই যখন দেখি স্বেচ্ছায় গতর খাটা এ মানুষগুলো সমাজে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন না। শৃংখলায় পথ চলতে পারেন না।
আমার বিশ্বাস ইজতেমার শিক্ষা ধারণ করে সমাজে প্রতিফলন ঘটাতে পারলে অনেক সুন্দর একটা সুশৃংখল সমাজ গড়া সম্ভব।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



