somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন গ্রামের মানুষও রক্ষা পায়নি

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন রক্ষা পায়নি গ্রামের মানুষও । সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। আমি তখন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। ২০০১ সালে সংসদ নির্বাচনের পর এক সপ্তাহ পর আমার আব্বু বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নির্বাচনের পর থেকেই প্রতিদিন আমাদের গ্রামে পুলিশ আসতো সাথে থাকতো আমাদের গ্রাম ও পাশের গ্রামের বিএনপির কয়েক জন নেতা। টার্গেট ছিল আমাদের বাড়ি, আমাদের পাশের জাফর মাষ্টারদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি।
শুনেছি আব্বু তখন ঢাকায় পালিয়ে ছিল। তখন আমাদের পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন আমার আব্বু। আমার দাদু তখন বেঁচে ছিল। প্রতি দিন আব্বুর জন্য কান্না করত। কারণ দাদা মরে যাওয়ার পর আমার অসুস্থ্য দাদুর ভরসা ছিল আমার আব্বু। শুধু তাই নয় আমার নানাকে মৃত্যুর পর বিএনপি ও পুলিশের ভয়ে আমার নানাকে মাটি দিতে পর্যন্ত আসতে পারে নাই আমার আব্বু।
আব্বু বাড়ি থেকে চলে যাওয়ার সময় দাদুর হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। আমার ছোট কাকা তখন ওই টাকা দিয়ে আমার পাশে কোরাইশমুন্সী বাজারে না গিয়ে অনেক দূর নোয়াখালীর সেনবাগ, সেবারহাট অথবা অন্য ইউনিয়নের মৌলভী বাজারে গিয়ে বাজার করতে হতো। তখন এমন অবস্থা ছিল যে আমাদের পাশের কোরাইশমুন্সী বাজারে যদি আমাদের বাড়ির কাউকে পায় তাহলে তাকেই হত্যা করবে অথবা নির্যাতন করবে।
আমাদের বাড়ির লোকজনের দোষ একটাই ছিল। উনারা সবাই আওয়ামীলীগ। বিএনপির লোকজন কোন আওয়ামীলীগকে কোরাইশমুন্সী বাজারে যেতে দিবে না। তখন আওয়ামীলীগের কোন নেতাকর্মী ভয়ে কোরাইশমুন্সী বাজারে যেত না। গেলেই তাকে নির্যাতনের শিকার হতে হতো।
প্রায় দুই বছর পর আমার আব্বু বাড়ি ফিরে আসে। আব্বু তখন বাড়ি না থেকে দাগনভূঞায় থাকত।
২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের জন্য আমাদের গ্রামে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। স্থান ছিল আমাদের গ্রামের প্রবেশ মুখে একটি চাউল কলের মাঠে। তখন আওয়ামীলীগের অনেক নেতাকর্মী ওই গায়েবানা জানাযায় জড়ো হয়। গায়েবানা নামাজ পড়ান আমার সকলের মুরুব্বি প্রয়াত হাফেজ মো: আজিজ। আমরা ওনাকে হুজুর দাদা ডাকতাম।
ওই দিন সন্ধ্যায়ই আমাদের গ্রামে পুলিশ আসে। আব্বু আবার পালিয়ে যায়। আব্বু পালিয়ে যাওয়ার এক দিন পরই আমি অসুস্থ্য হয়ে পড়ি। আমাকে দাগনভূঞা হাসপাতালে নেয়া হয়। আমার সঙ্গে ছিল আমার মা ও আমার ছোট কাকা । আমার দাদু তখন আমার বড় ফুফুদের বাড়িতে চলে যায়। ঘরে ছিল আমার ভাই আর আমার আব্বুর খালাতো বোন আমার শিউলি ফুফু। যেই দিন আমি হাসপাতালে ছিলাম ওই রাতেও আমাদের বাড়িতে পুলিশ আশে। পুলিশ আমাদের ঘর তল্লাশি করে। আমার আব্বু লুকিয়ে আছে এ কথা বলে তারা আমাদের ঘরে ব্যাপক ভাংচুর চালায়।
হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি এসে শুনেছি, আমার ছোট ভাই আর আমার ফুফুকে পুলিশ অনেক অকথ্য ভাষায় ব্যবহার করেছে। আমার ছোট ভাই ফুফুকে জড়িয়ে ধরে কান্না করেছে।

আমি ওইসব নোংরা দিন আর দেখতে চাই না। এখন দেখতে চাই শুরু সুন্দর একটি আগামী। যেখানে থাকবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। যেন আর কোন দিন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আর কোন পরিবার আমাদের মত কষ্ট করতে না হয়।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×