somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্প্রদায়িক বাংলা নববর্ষে সাম্প্রদায়িকতার ছোবলX(

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবহমান কাল থেকেই বছর বা সাল গননার জন্য নির্ধারিত দিনপঞ্জিকার প্রথম দিনকে উদযাপনের রীতি চলে আসছে। এটাকে নববর্ষ আবার বর্ষ বরণ ও বলা হয়ে থাকে। পৃথিবীতে অনেক জাতি , অনেক ভাষা, অনেক দেশ । তাই বলে সব দেশের জন্য আলাদা আলাদা ,বৈচিত্র্যময় উদযাপন কিন্তু সারা পৃথিবীতে নাই। আমরা বাঙ্গালিরা তিনটি সনের সাথে পরিচিত। বাংলা সন, হিজরি সন ও ঈসায়ী বা গ্রীক সন। সব দেশের বিভিন্ন জাতীয় উৎসবে তাদের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য আছে। থাকে বৈসাদৃশ্যপূর্ন সাংস্কৃতিক পরিচয়। তবে সব কিছুর মধ্যে ফুটে উঠে তাদের সংখ্যাগরিষ্ঠ অংশের ধর্মীয় বিশ্বাস ও রীতির প্রভাব। যেকোন দেশে যখন এই উৎসব পালন করা হয় তখন তা সেই রীতিতেই পালিত হয়। যেমন ঃ বাংলাদেশ একটি মুসলিম দেশ। আমাদের দেশে এই দিনে কেউ '' থার্টি ফাস্ট নাইটের '' পার্টিতে টুপি-পাঞ্জাবি -তসবি নিয়ে হাজির হবে এটা কেউ আশা করে না। এই রাতের আয়োজনে হয় মদের, গান-বাজনার আসর, সাথে নারীসংগ। এবারে আসি আমাদের বাংলা নববর্ষ উদযাপনের কথায়। এই দিনকে উপলক্ষ করে মানুষ যা কেনাকাটা করে আমার মনে হয় ঈদেও তা করা হয় না। সে যাই হোক মানুষের হাতে নগদ টাকার পরিমান বাড়ছে, সাথে সাথে শৌখিন, বিলাসী লোকের সংখ্যাও বাড়ছে। তাই বৈশাখ কেন্দ্রিক বাজারের রমরমা ব্যবসা। নব বর্ষের দিনে পান্তা -ইলিশ খাইতেই হবে এই বাধ্যবাধকতা কখনোই গ্রাম বাংলার নববর্ষের উদযাপনের অন্তুর্ভুক্ত ছিল না । এটা একটা মেকি , লোক দেখানো কৃত্তিম আচার। মানুষ এই দিনকে কেন্দ্র করে একটু ঘুরবে, বেড়োবে, ছেলে বুড়োরা একটু গায়ে বাতাস লাগাবে, আনন্দ করবে, করুক। কিন্তু ঘোরাঘোরির নামে এটা কি কালচার শুরু হয়েছে। X((X((
ভাই আনন্দ করবেন ঠিক আছে, মানা নাই। কিন্তু রাস্তায় চলতে একটু শালীনতা বজায় রাখবেন না ? রমনা বা ঢাবি এলাকা দিয়ে কয়েক বছর আগে পয়লা বৈশাখে হাঁটতে হাঁটতে যা চোখে পড়ল তা সত্যি ই লেখার অযোগ্য। আর এটা একটি অসাম্প্রদায়িক ,সর্ব জনীন উৎসব মানলাম কিন্তু বড় বড় মূর্তি, ভাস্কর্য নিয়ে '' মঙ্গল শোভাযাত্রা '' করা, রাখিবন্ধন,সিদুর, তিলক আঁকা এগুলো কি অসাম্প্রদায়িক কাজ ? এগুলো পুরোপুরি হিন্দু সংস্কৃতি কে আঁকড়ে ধরা। মঙ্গল শোভাযাত্রা কখনোই পয়লা বৈশাখের আদি অনুষঙ্গ বা ঐতিহ্য ছিল না । এটি ব্যাপক আকারে করা শুরু হয় ১৯৮৯ সাল থেকে। এই শোভাযাত্রায় বাঘের মুখোশ, হাতির, বানরের মুখোশ পড়া মানে কি আমি সারা বছর মানুষের সাথে এই রকম আচরণ করব? এটি কখনোই সর্বজনীন উৎসব হতেই পারে না , কারন প্রানীর মূর্তি বা ভাস্কর্য তৈরি , পূজা করা ইসলামের সরাসরি বিরুদ্ধে।আমাদের দেশের ৮৮ শতাংশ মুসলিমের জীবনাচরনের বিরোধী। অন্যদিকে থাই , চাইনিজ, ফাস্ট ফুডে নির্ভরশীল উচ্চবিত্তের শখ করে ইলিশ পান্তা খেতে ছুটে আসা যেন গরীবের ভরসা প্রকৃত পান্তাকে উপহাস করার ই নামান্তর হয়ে দাড়িয়েছে। বিশ্বে আরো কয়েকটি দেশে নব বর্ষ উদযাপিত হয়। ইউরোপে নিউ ইয়ার, ইরানে '' নওরোজ '', চীনে '' বসন্ত উৎসব, থাইল্যান্ডে '' সংক্রান '' উৎসব তাদের নতুন বছর উদযাপনের বিভিন্ন উৎসব। সব উৎসবেই তাদের নিজস্ব কৃষ্টি, ধর্ম বিশ্বাসের প্রতিফলন রয়েছে। আমরাই মনে হয় একমাত্র জাতি যাদের কোন স্বকীয়তা ,শ্বাতন্ত্র্যতা নাই। শুধু অন্য জিনিসের অনুকরন প্রিয়।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×