somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল ভূগোল

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুগল ট্রান্সলেটে আপনি যখন কোন কিছু এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তরিত করতে চান তখন তা কি সঠিক অর্থ প্রদর্শন করে ? কেউ কেউ বলবে করে আবার অনেকেই এই মতের সাথে এক মত হবেন না । একটু দাঁড়ান, কিছু উদাহরণ পেলে ব্যাপারটা সহজ বলে বোধগম্য হবে বলে আমার বিশ্বাস । আমি হিন্দিতে লেখা কয়েকটা বাক্য গুগল ট্রান্সলেটে বাংলায় রুপান্তরিত করতে চাইলাম । বিপত্তি হোল বাংলায় যেটা প্রদর্শিত হোল তার অর্থ আমার কিঞ্চিত ভিন্ন পরিপূর্ণ বোধগম্য হোল না । যেমন হিন্দিতে লেখা গুলো ছিল এমন-
क्या आप देख रहे हैं?
मुझे नहीं पता कि कैसे चेन करना है
एक तेरे शिवा कोई
मुझे नहीं पता
क्या आप देख रहे हैं?
चैन मेरा नहीं है
एक तेरे शिवा कोई
मुझे नहीं पता
मैं कैसे करूँ?
क्या आप नहीं जानते?
मैं कैसे करूँ?
क्या आप नहीं जानते?
আর এর বাংলায় অর্থ দাঁড়ালো নিম্নরুপঃ
আপনি কি খুঁজছেন
আমি চেন কিভাবে জানি না
এক আপনার শিব
আমি জানি না
আপনি কি খুঁজছেন
চেইন আমার নয়
এক আপনার শিব
আমি জানি না
আমি কিভাবে করব
আপনি কি জানেন না
আমি কিভাবে করব
আপনি কি জানেন না ।
আবার ধরুন আমি ইংরেজিতে লিখলাম-
Computer science is a subject of wide spread interest. To provide a
general flavour of the subject, this unit presents the introductory
concepts of a computer system with its working principle and the basic
elements. It provides detail description of different types of computers,
based on purpose, types and capacity.
আর বাংলায় অর্থ প্রদর্শিত হোল ;
কম্পিউটার বিজ্ঞান ব্যাপক বিস্তার সুদ একটি বিষয়। একটি প্রদান
বিষয় সাধারণ গন্ধ, এই ইউনিট পরিচায়ক উপস্থাপন
তার কাজ নীতি এবং মৌলিক সঙ্গে একটি কম্পিউটার সিস্টেমের ধারণা
উপাদান। এটি বিভিন্ন ধরনের কম্পিউটারের বিস্তারিত বিবরণ প্রদান করে,
উদ্দেশ্য, ধরনের এবং ক্ষমতা উপর ভিত্তি করে।
ফ্যান্টাস্টিক, তাইনা ! এবার যারা ভাবেন ঠিক আছে কেননা শব্দের অর্থ তো ঠিকই দ্যাখায়, তাদের উদাহরণ নিম্নরুপঃ
funny=হাস্যকর মজার
funny, amusing, Facetious
কৌতুকাবহ
funny
আশ্চর্যজনক
funny, incredible, staggering
বিচিত্র
queer, figured, funny, rum, unaccountable, unco
অথবা, বাল এর ইংরেজি কি হয় ট্রান্সলেটে দেখি একবার;
বাল = Baal
child
শিশু, সন্তান, বালক, পুত্র, কন্যা, বাল
boy
ছেলে, পরিচারক, বালক, বাছা, ভৃত্য, বাল
বিষয়টি মজার তাইনা ! অনেকের অনেক সহায়ক । যাই হোক, এটা শব্দের অনুবাদক হোক আর বাক্যেরই হোক এটার অনেক সীমাবদ্ধতা আছে, মেনে নিতে দ্বিধা নেই । নাকি আছে ? থাকলেও আমার কিছু যায় আসে না । আমার জিজ্ঞাসা হোল, পরিপূর্ণ একটা ট্রান্সলেটর কি বানানো যায় না ? নাকি আদৌ সম্ভব না ! সম্ভব না হলে, কেন? বিশ্বের সকল কম্পিউটার গ্রামারদের উদাত্ত আহ্বান জানাই, আসুন না চেষ্টা করে দেখি । অনুপ্রেরণার কমতি হলে বিশ্ব কবির কাছে থেকে দীক্ষা নেই, ''এক বার না পারিলে দ্যাখো, শতবার'' !
ছবিঃ মনোকথা (Health) - banglanews24.com আর নিজেস্ব একটু সংযোজন ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×