
''এক হয়ে দুজনার পথ
এখানে গিয়েছে থামি
তোমারে দিয়ে চেতনার রথ
কামনা নিয়েছি আমি ।
বাঁচিবনা জানি মোরা চিরদিন
এই ধরণী পরে
ভালবাসা তবু চির অমলিন
রবে দুজনার তরে ।
ভালবেসে কবে পৃথিবীতে কার
সাধ গিয়েছে টুটি
অনন্ত তৃষা বুকেতে আমার
করে স্বপ্নেরা লুটোপুটি।
আছে প্রত্যয় একসাথে বাঁচার
প্রেমে আর অনুরাগে
চলিতে চলিতে এপথে আবার
চলিবার সাধ জাগে ।
চলিব পথ অন্তরের দীপ্তিতে
প্রেমের মশাল জ্বালি
ফেলিব যাতনা বেদনার বেদিতে
বিরহ দিব ঢালি ।
বেদনা বিধুর বরষা ধারা
নাহি ঝরিবে আর
ও চোখে চেয়ে পাগলপারা
মম হৃদয় বারংবার ।
নানা পথে অনেক রথে
ঘুরে ফিরে আসি
তোমারই দ্বারে তোমারই সাথে
বসে বাজালাম বাঁশি ।
বাঁশির সুরে মোহিত হয়ে
সঁপি দিয়ে প্রাণ
হৃদয়ে আমার আনিলে বয়ে
সেই সুমধুর গান ।
তব বিকশিত যৌবন বনে
সৃজিলাম মায়া গেহ
কত বাসিলাম ভাল সঙ্গোপনে
না জানিল কেহ ।
না জানিল বিশ্ব ভুবন
মোদের রচা গান
আমি তোমায় করেছি সৃজন
প্রেম করেছি দান ।
চলার পথে অনেক কথা
তিক্ত লাগে লাগুক
সরিয়ে ফেলে সেসব ব্যথা
চির ফাগুন জাগুক ।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৫ ও ২৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





