দুঃখ ভেলা
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'দূর আকাশে উড়ে চলা
শুভ্র মেঘের ভেলা,
একলা একা দাঁড়িয়ে দেখি
সকাল সন্ধ্যা বেলা ।।
মেঘের সাথে ভাসিয়ে দিলাম
দুঃখ আমার যত,
নতুন করে রাঙিয়ে নিলাম
আমার শত ব্রত ।।
জেগে জেগে স্বপ্ন দেখার
আমার ভীষণ শখ,
মন আকাশে উড়িয়ে বেড়াই
কাব্যে রঙিন বক ।।
কর্ম হীনে কর্ম দিয়ে
সাজাই নানা চরিত্র,
নিজের লেখা নিজের কাছে
লাগে অমল পবিত্র ।।
মনের সকল কথা গুলো
লিখতে গেলে গদ্যে,
অজান্তে সব পাল্টে গিয়ে
ভর করে তা পদ্যে ।।
ডুব দিয়েছে কামে এ মন
কাম ডুবেছে প্রেমে,
প্রেম নামেরই জ্বর নেমেছে
ভালবাসার ঘামে ।।
আমার আমি অতল অসীম
বহু মাত্রিক ছন্দ,
বুঝতে গেলে এই আমাকে
লাগবে দ্যাখো ধন্দ ।।
আমায় নিয়ে ভাবনা ভাবার
কাজ নেইকো আর,
আমার রাজ্যে আমি রাজা
কি প্রয়োজন প্রজার ।।
প্রজাপতির পাখনা সে তো
রঙিন নেশায় বুঁদ,
মনের দামে মন কিনেছি
প্রেম দিয়েছি সুদ ।।
সত্যি কথা খুলে বলি
কান খুলেই শোন
আসলে আমি পাগল কবি
সন্দেহ নাই কোন ।।
ইনিয়ে বিনিয়ে কথার মালা
হোল এবার বেশ
মেঘের সাথেই ভাসিয়ে দিলাম
দুঃখ জ্বালা ক্লেশ ।।'
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন