
''ভাবনা ভেবে কাব্য লেখার সময় বড় কম,
কাজের মাঝে ডুবে থাকি নেইকো ফেলার দম ।
ভাবনা গুলো ছুঁতে গেলে কাজ পড়ে রয় পিছে,
কাজের পিছে ছুটতে গেলে ভাবনা লাগে মিছে ।
নিত্য দিনের জীবন যাপন এখন যেন কেমন,
এসব ভাবার সময়ও আজ নেইকো হাতে তেমন ।
যাচ্ছে চলে সময় গুলো গিয়েছে চলে কত,
যাবার সময় নিয়ে গেছে অতীত দিনের ক্ষত ।
এত দিনের ব্যাবধানে কেন মানুষ হলাম না,
অমানুষ সম্বোধনে রোজ গালি দেয় বাবা মা !
মানুষ বলে কাকে তার ঘাড় কি হয় ত্যাড়া ?
মনের মাঝে এই প্রশ্ন রোজ করে ঘোরাফেরা ।
মানুষ গুলো অন্য রকম ভিন্ন রকম ভারী
সমাজ তারে বলে মানুষ যার আছে টাকাকড়ি ।
অলস মেয়ে বেকার ছেলে মানুষ নয়কো তারা
তাদের মানুষ বলে যারা অমানুষ হয় তারা ।
গাড়ী বাড়ি আছে যাহার মানুষ বটে সে,
এসব ছাড়া মানুষ হতে কবে পেরেছে কে !
মানুষ হতে টাকা লাগে লাগে মামা খালু,
মানুষ তো নয় বাজারেরই সস্তা পটোল আলু ।
লক্ষ রঙের মানুষ দেখি তবু মানুষ অসহায়,
তাই সময় নিয়ে লিখতে বসি মানুষের কথাই ।
মানুষ আমার মনের মাঝে মানুষ আছে চিন্তায়,
তাই মানুষ নিয়েই লেখালেখি আমার কবিতায় ।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ১৯ ও ২০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ http://www.chronicpovertynetwork.org
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





