
'' ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে দু চোখের অসহায় চাহনি
মারণাস্ত্রের হুংকার আর যুদ্ধাহত মানুষের কান্নার ধ্বনি,
ক্ষমতার যুদ্ধে মরে যাওয়া শিশুর ছোট ছোট কবরের সারি
পথে পথে তাজা রক্ত, গলে যাওয়া পচা লাশ আর ধর্ষিতা নারী !
জনশূন্য প্রান্তরে শেয়াল কুকুরের টানা আর্তনাদের কথন,
আর বিশ্বময় ক্ষমতা লোভীদের অযাচিত আস্ফালন,
দেখে যার হৃদয় হয়না ব্যথিত সে মানুষ নয় !
বিশ্ব শান্তির ধ্বজা উড়িয়ে মানবতার বুলি আওড়িয়ে
লাভ কি বলো যদি পৃথিবীতে মানুষই না বাঁচে !
যদি ভালবাসা না থাকে মানুষে মানুষে
মানবের তোরে যদি নাই কাঁদে মানুষের প্রাণ,
যদি নাই নিতে পারি বিশুদ্ধ বাতাস ফুসফুসে
বুক ভরে যদি নাই নিতে পারি জীবনের সুঘ্রান !
তবে মানে কি আছে না মরে বেঁচে থাকার ?
মানে কি আছে কোন এভাবে বাঁচিয়ে রাখার ! ''
প্রেক্ষাপটঃ ইয়েমেন ও চলতি বিশ্ব
কবিঃ রুদ্র আতিক
রচনাকালঃ ১২ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





