
''বিধুর যাতনায় বিনিদ্র দুচোখের পাতা
যদি আঁকা যেত এমন পটভূমির খাতা
যদি আঁকা যেত পথের ধারে পত্রহীন অশোক
অশ্রুহীন নিরানন্দ হয়ে কেবলি করিতেছে শোক !
তবে মাথার উপরে সঘন আকাশ হতো
শুভ্র গাঙচিল নয়তো সাদা কাফনের মতো !
পায়ের নিচের পলি হতো যেন বিষাদলোক
সময় যেন তখন অস্তকালের শেষ সূর্যালোক !
এই সব জানা নাই বোঝে না তো কেহ
জানা নাই ভেঙ্গেছে কে কার অকঞ্চুক গেহ !
জানা নাই কবে কার ছিঁড়িয়াছে মালা
জানা নাই আঁখি কেন করেছিল জ্বালা !
মানুষের স্মৃতিপটে জেঁকে বসে দুঃখ আর হতাশা
নিরাশার ঘোর না কাটিতে কেটে যায় জীবন কুয়াশা !
প্রতিটা জীবনেই থাকে মৃত্যুর হাতছানি
মরণ নিয়েই জীবন তাই করে কানাকানি !
প্রেম আর ভালবাসা বোঝা বড় শক্ত
ভালবাসি যারে তারে প্রেমে অনুরক্ত,
ভালবাসি জীবনে জীবনের প্রেম
জীবন জোয়ারে জীবন ভাসিয়ে দিলেম !
ভালবাসি এ কথাটি নয় খাঁটি অত
আপনারে নিজে নিজে ভালবাসি যত
এই সব জানা নাই নহে তার ভাব্য
তবু মিছে রচে যাই জীবনের কাব্য ! ''
রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রাতঃ ০৩.৩১ মিনিট
১৮ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





